• খেলা

    শ্রীলঙ্কাকে হারিয়ে ঐতিহাসিক জয় বাংলাদেশের

      প্রতিনিধি 20 April 2026 , 6:33:37 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ৬ ওভারে জিততে প্রয়োজন মাত্র ৭ রান, বাকি আছে ৭ উইকেট। দাপুটে জয়ই দেখছিল বাংলাদেশ। কিন্তু তখনই নামল ধস। মাত্র ১ রানের মধ্যে ফিরে গেলেন ৪ ব্যাটার। হঠাৎই দেখা দিলো পরাজয়ের শঙ্কা। তবে সেসব ছাপিয়ে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ল নিগার সুলতানা জ্যোতির দল।

    রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে সোমবার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ভেন্যু হিসেবে যাত্রা শুরু করেছে রাজশাহীর এই মাঠ।

    রাজশাহীর অভিষেক ম্যাচে ওয়ানডে ক্রিকেটে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ। আগে ব্যাট করে ৯ উইকেটে ২০৫ রানের বেশি করতে পারেনি লঙ্কানরা। জবাবে শেষ দিকে ধস দেখা দিলেও ৯ বল বাকি থাকতে জিতেছে স্বাগতিকরা।

    দলের ঐতিহাসিক এই জয়ে বল হাতে আলো ছড়ান রিতু মনি। ৩৬ রানে ৩ উইকেট নেন অভিজ্ঞ পেস বোলিং অলরাউন্ডার। আর ব্যাটিংয়ে ৮৬ রানের ইনিংস খেলে রান তাড়া সহজ করে দেন শারমিন আক্তার সুপ্তা।

    ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে শ্রীলঙ্কা। উদ্বোধনী জুটিতে ৬৮ রান যোগ করেন হাসিনি পেরেরা ও ইমেশা দুলানি। ১৪তম ওভারে এই জুটি ভাঙেন রিতু মনি। ২৭ রান করে আউট হন শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত অধিনায়ক পেরেরা।

    বিজ্ঞাপন

    নিজের পরের ওভারে হার্শিতা সামারাবিক্রমার উইকেটও নেন রিতু। পরে তৃতীয় উইকেটে ৬২ রানের জুটি গড়েন দুলানি ও হানসিমা করুনারত্নে। এই জুটি থামান সুলতানা খাতুন। ৫২ রান করে ফেরেন দুলানি।

    হানসিমাও পান ফিফটির স্বাদ। ৭১ বলে ৫৪ রানের ইনিংস খেলেন তিনি। পরের ব্যাটারদের বেশিক্ষণ টিকতে দেননি বাংলাদেশের বোলাররা। কাভিশা দিলহারি ৩০ ও কৌশিনি নুথিয়াঙ্গানার ব্যাট থেকে আসে ১৮ রান।

    রান তাড়ায় বাংলাদেশের শুরুটা ছিল বেশ বাজে। অভিষিক্ত ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা মাত্র ৫ রান করে আউট হন। রানের খাতাই খুলতে পারেননি প্রায় সাড়ে ৬ বছর পর জাতীয় দলের হয়ে খেলতে নামা শারমিন সুলতানা।

    পরে টিকতে পারেননি অধিনায়ক জ্যোতিও (২৯ বলে ১৩)।

    চাপ সামাল দেন সুপ্তা ও সোবহানা মোস্তারি। দুজন মিলে অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটিতে যোগ করেন ৮৭ রান। দুজনই সম্ভাবনা জাগান ফিফটির। কিন্তু হুট করেই পায়ের পেশিতে টান লাগায় মাঠ ছেড়ে যেতে হয় মোস্তারির। তার ব্যাট থেকে আসে ৫৬ বলে ৪১ রান।

    এরপর দলকে এগিয়ে নেন সুপ্তা ও স্বর্ণা আক্তার। তাদের জুটিতে আসে ৭৮ রান। মনে হচ্ছিল, সহজেই জিতে যাবে বাংলাদেশ। তখনই নামে ধস। ৪৫তম ওভারে স্টাম্পড হয়ে যান ৮৬ রান করা সুপ্তা।

    তার বিদায়ের পরের ওভারে একই পথ ধরেন ৩৫ রান করা স্বর্ণা। এরপর রিতু ও রাবেয়া খান দ্রুত ফিরে গেলে জাগে পরাজয়ের শঙ্কা। তবে সুলতানা খাতুনকে নিয়ে ম্যাচ শেষ করেই মাঠ ছাড়েন সহ-অধিনায়ক নাহিদা।

    একই মাঠে বুধবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    3:52 PM রোনালদোকে ছাড়াই ‘বেশি ভালো’ পর্তুগাল? 3:17 PM মোসাদ্দেকের ক্যারিয়ারসেরা ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ২৮৪ 2:59 PM ফিফা বিশ্বকাপে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্বে অভিবাসী বাংলাদেশি বাপ্পী 2:33 PM চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি 1:12 PM ইরানের সঙ্গে নতুন করে সংঘাতে না জড়াতে নেতানিয়াহুকে হুঁশিয়ারি ট্রাম্পের 1:00 PM ইতিহাসের পাতায় থাকবে ‘বনলতা সেন’: স্পর্শিয়া 12:39 PM সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত 12:19 PM একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী 11:52 AM প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ 5:49 PM ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে আকস্মিক বদল