• রাজনীতি

    বগুড়ায় উপ-নির্বাচনে অংশ নিচ্ছে জামায়াত

      প্রতিনিধি 27 February 2026 , 5:21:41 প্রিন্ট সংস্করণ

    বগুড়ায় উপ-নির্বাচনে অংশ নিচ্ছে জামায়াত। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বগুড়া-৬ সদর আসনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে দায়িত্বশীল সমাবেশের মাধ্যমে বগুড়া শহর জামায়াত উপ-নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত ঘোষণা করে।

    এ বিষয়ে শহর জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস ছালাম তুহিন জানান, কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে শহর জামায়াতের আমীর ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আবিদুর রহমান সোহেলকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। শুক্রবার জরুরি দায়িত্বশীল বৈঠক করে এই সিদ্ধান্ত জানিয়ে দেয়া হয়েছে।

    বিজ্ঞাপন

    তার পক্ষে শনিবার সকালে মনোনয়নপত্র সংগ্রহ করা হবে বলে জানা গেছে। এর আগে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বগুড়া-৬ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সংসদ সদস্য নির্বাচিত হন। জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেল সেই নির্বাচনে দ্বিতীয় হয়েছিলেন।

    তারেক রহমান আসনটি ছেড়ে দেয়ায় উপ-নির্বাচনের নতুন তফশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফশিল অনুযায়ী আগামী ৯ এপ্রিল এই আসনে ভোটগ্রহণ করা হবে। আসন্ন উপ-নির্বাচনে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাকে বিএনপি মনোনয়ন দিয়েছে।

    উল্লেখ্য: বগুড়া-৬ সদর আসনে মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৯ হাজার ৯২৫ জন, নারী ভোটার ২ লাখ ৩০ হাজার ৩৭৪ জন এবং তৃতীয় লিঙ্গের ১০ জন। পোস্টাল ভোটারের সংখ্যা ৩ হাজার ৭৩৪ জন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:59 PM ফাইনালের মারামারির ঘটনায় তদন্তে ফিফা, বড় শাস্তির মুখে আর্জেন্টিনা 12:02 PM বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে বরণে রাস্তায় ১৮ লাখ মানুষ 11:43 AM পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক 11:26 AM মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা, লাল গালিচায় বরণ আলবিসেলেস্তেদের 6:51 PM পানি বিক্রি করে বাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী 6:31 PM বাংলাদেশের জার্সিতে খেলতে জাপান ছাড়ার সিদ্ধান্ত! 5:32 PM আর্জেন্টিনায় বিশ্বকাপ ফেরানোর প্রতিজ্ঞা তরুণ ফরোয়ার্ডের 5:16 PM চ্যাম্পিয়ন হয়ে শীর্ষে স্পেন, বিশ্বকাপের ‌‘উত্থান-পতন’ 4:37 PM বিয়েটা আর করতে হলো না: পরী মণি 3:53 PM উনিশেই যেন ফুটবলকে পূর্ণতা দিলেন ইয়ামাল