• খেলা

    ইবোলা আতঙ্কে ডিআর কঙ্গো–চিলি প্রীতি ম্যাচ বাতিল

      প্রতিনিধি 3 June 2026 , 11:49:11 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ফিফা বিশ্বকাপ শুরু হতে আর দুই সপ্তাহেরও কম সময় বাকি। এর মধ্যেই ইবোলা প্রাদুর্ভাবকে ঘিরে উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্পেনে অনুষ্ঠিত হওয়ার কথা ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআর কঙ্গো) ও চিলির মধ্যকার প্রীতি ম্যাচ। কিন্তু ইবোলার উদ্বেগের কারণে ম্যাচটি বাতিল করা হয়েছে।

    আগামী ৯ জুন স্পেনের কাদিজ প্রদেশের এস্তাদিও মিউনিসিপাল দে লা লিনিয়া দে লা কনসেপসিওনে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। মঙ্গলবার শহরের মেয়র হুয়ান ফ্রাঙ্কো আনুষ্ঠানিকভাবে ম্যাচটি বাতিলের ঘোষণা দেন।

    স্প্যানিশ সংবাদমাধ্যম এল মুন্দো–এর তথ্য অনুযায়ী, আন্দালুসিয়া আঞ্চলিক সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনস্বাস্থ্য বিভাগের মহাপরিচালকের প্রতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সিটি কাউন্সিলের স্বাস্থ্যসেবা বিভাগের একটি প্রতিবেদনে ম্যাচটি আয়োজন না করার জোর সুপারিশ করা হয়। সেখানে বলা হয়, সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকির কারণে ম্যাচটি আয়োজন সম্পূর্ণভাবে নিরুৎসাহিত করা হচ্ছে।

    বিজ্ঞাপন

    মেয়র হুয়ান ফ্রাঙ্কো বলেছেন,‘‘আমাদের শহরের জন্য ম্যাচটি বিশেষ আকর্ষণের ছিল। কিন্তু ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেওয়ায় আমরা দুঃখিত। তবে কঙ্গোর বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে নেই। তাই সিদ্ধান্তকে বিচক্ষণ বলতেই হচ্ছে।’’

    এবারই প্রথম বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে ডিআর কঙ্গো। গত মাসে ইবোলার প্রাদুর্ভাব দেখা দেওয়ায় বিশ্বকাপের আগে নিজেদের দেশে প্রস্তুতি শিবির বাতিল করে ডিআর কঙ্গো ফুটবল দল। তারা অনুশীলন করছে বেলজিয়ামে।

    এদিকে চিলি ম্যাচটি খেলতে মুখিয়ে ছিল। তারা দর্শকশূণ্য স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছিল। চিলির ম্যানেজার ফিলিপ কোরিয়ে এক বিবৃতিতে বলেছেন, ‘‘আমরা কঙ্গো ফুটবল ফেডারেশন, ম্যাচ আয়োজক প্রতিনিধি এবং স্টেডিয়াম কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছি যাতে দর্শক ছাড়াই ম্যাচটি অনুষ্ঠিত করা যায়। স্পেনেই ম্যাচটি আয়োজন করা সম্ভব। ডিআর কঙ্গো দল ইতোমধ্যে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেছে। প্রতিযোগিতামূলক প্রস্তুতির অংশ হিসেবে আমরা ম্যাচটি খেলতে চাই।”

    বিশ্বকাপে ‘কে’ গ্রুপে ডিআর কঙ্গোর প্রথম ম্যাচ ১৭ জুন পর্তুগালের বিরুদ্ধে। ২৩ জুন কলম্বিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ। গ্রুপের শেষ ম্যাচ কঙ্গো খেলবে ২৭ জুন উজ়বেকিস্তানের বিরুদ্ধে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    2:07 PM কোলে নেওয়া সেই শিশু ইয়ামালই এখন মেসির শিরোপার বাধা 12:56 PM মেসিদের প্রশংসা, কেইনদের তুলোধুনো- যা লিখেছে ব্রিটিশ গণমাধ্যম 12:24 PM হারলে অনেকে উল্টোপাল্টা কথা বলত, সেই সুযোগ দিইনি: মেসি 11:30 AM ম্যারাডোনাকে জয় উৎসর্গ করে যা বলছেন মেসি 11:10 AM ইংলিশ গোলকিপারের ‘গোপন নোট’ উদ্ধার 10:36 AM বিদায়ের দুয়ার থেকে সুপার কামব্যাকে ফাইনালে আর্জেন্টিনা 10:30 AM বিশ্বকাপ ফাইনালে উঠেও শাস্তির মুখে আর্জেন্টিনা 6:25 PM বাংলাদেশকে ১৭০ বড় রানের লক্ষ্য দিলো বাংলাদেশ 6:17 PM আইসিসির বড় দায়িত্ব পেলেন তামিম, তার অধীনেই ‘বিগ থ্রি’র কর্তারা 4:30 PM টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের