• খেলা

    অনিশ্চয়তার পরও কাতারেই হতে পারে আর্জেন্টিনা–স্পেন ফিনালিসিমা

      প্রতিনিধি 10 March 2026 , 1:15:22 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে অনিশ্চয়তায় ছিল আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ফিনালিসিমা ম্যাচ। তবে কাতারে আবার ফুটবল কার্যক্রম শুরু হওয়ায় আশা জেগেছে নির্ধারিত সূচি অনুযায়ী আর্জেন্টিনা ও স্পেনের সেই ম্যাচটি দোহাতেই অনুষ্ঠিত হতে পারে।

    আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফিনালিসিমা ম্যাচটি আগামী ২৭ মার্চ হওয়ার কথা রয়েছে। পরিকল্পনা অনুযায়ী ম্যাচটি আয়োজনের কথা কাতারের দোহায় অবস্থিত লুসাইল স্টেডিয়ামে।

    মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি তীব্র হওয়ায় কয়েকদিন আগে দেশটিতে সব ধরনের ফুটবল কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছিল কাতার ফুটবল ফেডারেশন। তবে সোমবার সংস্থাটি জানিয়েছে, আগামী বৃহস্পতিবার থেকে আবারও প্রতিযোগিতা শুরু হবে। প্রায় ১১ দিন পর দেশে আনুষ্ঠানিক ফুটবল কার্যক্রম ফিরছে।

    এই ঘোষণার পরই আবার আলোচনায় এসেছে ফিনালিসিমা আয়োজনের সম্ভাবনা। এর আগে যুদ্ধ পরিস্থিতির কারণে ম্যাচটির ভেন্যু পরিবর্তনের সম্ভাবনাও বিবেচনায় নেওয়া হয়েছিল।

    বিজ্ঞাপন

    বিকল্প হিসেবে যুক্তরাষ্ট্রের হার্ড রক স্টেডিয়াম (মায়ামি), মেটলাইফ স্টেডিয়াম (নিউ জার্সি), ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়াম এবং স্পেনের সান্তিয়াগো বার্নাব্যুর নামও আলোচনায় এসেছিল।

    তবে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা জানিয়েছে, আপাতত বিকল্প ভেন্যু নিয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

    এদিকে স্পেন জাতীয় দলের কোচ দে লা ফুয়েন্তে আগে বলেছিলেন, মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে ম্যাচটি অন্য কোথাও আয়োজন করাই ভালো হতে পারে।

    ফিনালিসিমা হচ্ছে দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন ও ইউরোপের চ্যাম্পিয়নের মধ্যে বিশেষ ম্যাচ। বর্তমান কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের মধ্যকার এই লড়াই ঘিরে ইতোমধ্যেই ফুটবল বিশ্বে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

    সবকিছু ঠিক থাকলে ফিনালিসিমার পর একই ভেন্যুতে ৩১ মার্চ কাতারের বিপক্ষে একটি প্রীতি ম্যাচও খেলার কথা আর্জেন্টিনার। পরিস্থিতি স্বাভাবিক থাকলে দোহাই হতে পারে এই দুই ম্যাচের মঞ্চ।

    সূত্র: টিওয়াইসি স্পোর্টস

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:48 PM ফেসবুকে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা মেটার 6:32 PM এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শেষ হবে: মির্জা ফখরুল 6:14 PM মোবাইল ও মাদকাসক্তি থেকে যুবসমাজকে রক্ষায় কর্মশালার আয়োজন চলছে : ক্রীড়া প্রতিমন্ত্রী 5:58 PM শ্রীলঙ্কার ক্রিকেটারের সঙ্গে সূর্যবংশীর হাতাহাতি 5:40 PM বিকেএসপিতে ‘স্পোর্টস মেডিসিন ও বেসিক লাইফ সাপোর্ট’ শীর্ষক সেমিনার 3:15 PM যুক্তরাষ্ট্রে সেনাঘাঁটিতে আছড়ে পড়ল বি-৫২ বোমারু বিমান, ৮ জন নিহত 2:19 PM চীনা অর্থনৈতিক অঞ্চলসহ একনেকে ৫ প্রকল্প অনুমোদন 1:27 PM শচীনকন্যা ছেড়ে সাইফকন্যা, শুভমানের নতুন প্রেম 12:51 PM নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ 12:41 PM তাৎক্ষণিক প্রতিবাদেই ভারত ছেড়েছি: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা