• জাতীয়

    মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান

      প্রতিনিধি 25 March 2026 , 11:19:02 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প-এর আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান “ফস্টারিং দ্য ফিউচার টুগেদার গ্লোবাল কলিউশন সামিট”-এ অংশ নিতে দুই দিনের সফরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, ডি.সি.-তে অবস্থান করছেন।

    ২৪–২৫ মার্চ অনুষ্ঠিত এই সম্মেলনে বিশ্বের ৪০টিরও বেশি দেশের ফার্স্ট লেডি ও রাষ্ট্রনেতাদের সহধর্মিণীরা অংশ নেন। শিশুদের কল্যাণ, শিক্ষা ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে এটি একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে।

    মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তর-এ সম্মেলনের উদ্বোধন করেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে ডা. জুবাইদা রহমান শিশুদের নিরাপদ ও সহায়ক পরিবেশে বেড়ে ওঠা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, প্রতিটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে শিশুদের যত্ন, শিক্ষা ও মূল্যবোধের ওপর।

    বিজ্ঞাপন

    ডা. জুবাইদা রহমান তাঁর বক্তব্যে বাংলাদেশের চলমান উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে সরকার ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ফার্মার্স কার্ড’-এর মতো উদ্যোগ বাস্তবায়ন করছে, যা পরিবারকে আর্থিকভাবে শক্তিশালী করার পাশাপাশি শিশুদের নিরাপদ পরিবেশে বেড়ে উঠতে সহায়তা করছে। স্বাস্থ্যখাতে প্রতিরোধমূলক সেবার ওপরও জোর দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

    শিক্ষা খাতে আধুনিকায়নের প্রসঙ্গে তিনি বলেন, সরকার শিক্ষকদের ট্যাবলেট কম্পিউটার প্রদান, ডিজিটাল পাঠ্যক্রম চালু এবং মাল্টিমিডিয়া নির্ভর শ্রেণিকক্ষ গড়ে তুলছে। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দায়িত্বশীল ব্যবহার শিক্ষায় বৈষম্য কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

    নারী ক্ষমতায়নের বিষয়ে তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর অবদান স্মরণ করে বলেন, নারীদের জন্য শিক্ষার সুযোগ সম্প্রসারণ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বর্তমান সরকার স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত নারীদের বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে বলেও জানান তিনি।

    সম্মেলনের পাশাপাশি শিশুদের শিক্ষা উন্নয়নে উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যেখানে বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো অংশ নেয়। ডা. জুবাইদা রহমান ও তাঁর প্রতিনিধিদল প্রদর্শনী পরিদর্শন করেন।

    এই সফরে তাঁর সঙ্গে রয়েছেন শিক্ষাবিদ ড. মোর্শেদ হাসান খান, ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ এবং উদ্যোক্তা মেহনাজ মান্নান। এছাড়া যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও অন্যান্য কূটনীতিকরাও উপস্থিত ছিলেন।

    সম্মেলনের সমাপনী অধিবেশন বুধবার হোয়াইট হাউস-এ অনুষ্ঠিত হবে, যেখানে ডা. জুবাইদা রহমান অংশ নেবেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:55 PM ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ 5:14 PM বিশ্বকাপের মাঝেই টাইব্রেকারের নিয়ম পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল ফিফার 4:52 PM বিশ্বকাপ জয়ে চার ফেবারিটের নাম জানালেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডো 4:39 PM ইউরোপে তাপপ্রবাহে ১ হাজার ৩০০ জনের বেশি মানুষের মৃত্যু 4:25 PM বাংলাদেশকে ধন্যবাদ দিলেন কাসেমিরো ও কুনহা 4:08 PM মালদ্বীপে অবকাশ যাপনে কেয়া পায়েল, সঙ্গে কে? 3:41 PM ৪ উইকেট হারিয়ে ইনিংস পরাজয়ের শঙ্কায় বাংলাদেশ 12:52 PM জার্মানির বিদায়ে কাঠগড়ায় ভিএআরে বাতিল হওয়া গোল 12:25 PM বিশ্বকাপের ভবিষ্যতদ্বাণী করা জার্মান গণিতবিদকে নেইমারের খোঁচা 12:00 PM কেপ ভার্দে ম্যাচের আগে বড় সুখবর পেল আর্জেন্টিনা