• অপরাধ

    আদালতের এজলাসে ভাঙচুর, জেলা আইনজীবী সমিতির সভাপতি গ্রেপ্তার

      প্রতিনিধি 25 February 2026 , 2:35:53 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের এজলাসে বিচারকের সামনে বিশৃঙ্খলা ও ভাঙচুরের অভিযোগে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাদিকুল রহমান লিংকনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

    বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে বরিশাল আদালত প্রাঙ্গণে তার চেম্বার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে অতিরিক্ত চিফ ম্যাট্রোপলিটন আদালতে হাজির করা হলে বিচারক এসএম শরীয়াত উল্লাহ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

    কোতোয়ালি মডেল থানার ওসি আল মানুন উল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে আদালত থেকে কারাগারে নেওয়ার প্রস্তুতি চলছে।

    বিজ্ঞাপন

    এদিকে আইনজীবী সমিতির সভাপতি সাদিকুল রহমান লিংকনকে গ্রেপ্তারের প্রতিবাদে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করেন আইনজীবীরা। তারা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অপসারণ দাবি করেন।

    বিক্ষোভ এবং গারদ খানার সামনে আইনজীবীদের অবস্থানের কারণে আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে কারাগারে নিতে বেগ পেতে হয় আইনশৃঙ্খলা বাহিনীকে। যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আদালত চত্বরে বিপুল সংখ্যক সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ, ডিবি মোতায়েন করা হয়েছে।

    এর আগে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুসকে জামিন দেওয়ার প্রতিবাদে গত ২৪ ফেব্রুয়ারি আদালত বর্জন করেন আইনজীবীরা। একইদিন বিকেলে বিচারকার্য চলাকালে বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে ঢুকে বিশৃঙ্খলা করেন এসএম সাদিকুর রহমান লিংকন। এ সময় বিচারকের সামনে আদালতে চেয়ার-টেবিল ভাঙচুর করে। এ ঘটনার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:24 PM সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী 12:14 PM বাংলাদেশ নৌবাহিনীতে ৪৫০ পদে নিয়োগ 11:47 AM মাগুরায় ইয়াবা ও নগদ টাকাসহ আটক ঝিনাইদহের সেই ‘ত্যাজ্যপুত্র’ ছাত্রলীগ নেতা 11:32 AM গাজীপুর-৪ সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জান্নাতুল ফেরদৌসী 11:14 AM ইরানের সঙ্গে আলোচনা ব্যর্থ, খালি হাতে পাকিস্তান ছাড়লেন জেডি ভ্যান্স 6:40 PM হামে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু 6:29 PM বিএনপির মনোনয়ন ফরম নিলেন সেই ফারজানা সিঁথি 6:13 PM সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন ফরম কিনলেন যেসব তারকা 5:56 PM শান্তি আলোচনায় যেসব প্রস্তাব দিল ইরান 5:35 PM ভ্রমণ ভিসায় কত দিন থাকা যাবে যুক্তরাষ্ট্রে, স্পষ্ট করল দূতাবাস