• খেলা

    মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশে বিসিবির কড়াকড়ি

      প্রতিনিধি 1 February 2026 , 11:46:43 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    নিরাপত্তা জোরদারের যুক্তিতে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশে নতুন বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, চলমান নিরাপত্তা শঙ্কার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই নির্দেশনা ঘোষণার পরপরই ক্রীড়া সাংবাদিকদের কাজের স্বাধীনতা ও সিদ্ধান্তটির বাস্তব যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

    বিজ্ঞাপন

    নতুন নিয়ম অনুযায়ী, সাংবাদিকদের জন্য স্টেডিয়ামে প্রবেশের একমাত্র পথ নির্ধারণ করা হয়েছে ১ নম্বর গেট। পাশাপাশি ম্যাচ ডে, আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন, বিসিবির আমন্ত্রণমূলক অনুষ্ঠান এবং বোর্ডের পক্ষ থেকে আগে জানানো অনুশীলন বা প্রশিক্ষণ সেশন ছাড়া অন্য কোনো সময় মাঠে প্রবেশের সুযোগ রাখা হয়নি। ফলে সংবাদ সংগ্রহের স্বাভাবিক প্রক্রিয়াই সীমিত হয়ে পড়ছে বলে মনে করছেন অনেক গণমাধ্যমকর্মী।

    বিসিবির সদর দপ্তর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম দীর্ঘদিন ধরেই ক্রীড়া সাংবাদিকদের নিয়মিত কর্মস্থল। জাতীয় দল, ঘরোয়া ক্রিকেট কিংবা বিসিবির বিভিন্ন কার্যক্রম ঘিরে মাঠে উপস্থিত থেকেই তথ্য সংগ্রহ করেন তাঁরা। অথচ সাম্প্রতিক সময়ে জাতীয় দলের খেলা না থাকলেও হঠাৎ করে এমন কড়াকড়ির সিদ্ধান্ত কেন প্রয়োজন হলো, তা নিয়ে স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না।

    বিসিবি বলছে, স্টেডিয়াম কমপ্লেক্সে প্রবেশকারী সবার জন্যই এই নিয়ম প্রযোজ্য এবং নিরাপত্তা সংক্রান্ত সব বিধিনিষেধ মেনে চলতে সবার সহযোগিতা প্রয়োজন। তবে সাংবাদিকদের প্রশ্ন, নিরাপত্তা জোরদার করতে গিয়ে কেন গণমাধ্যমকর্মীদের চলাচলই সবচেয়ে বেশি সীমাবদ্ধ করা হচ্ছে। বিকল্প কোনো ব্যবস্থা বা সমন্বয়ের পথ না রেখে সরাসরি প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করায় তথ্য প্রবাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:58 PM ‘বার্থডে বয়’ ইয়ামাল নাকি ‘জাতীয় দিবসে’র ফ্রান্স 5:28 PM দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেলেন হালান্ডরা 4:55 PM শুধু মেসি নয়, পুরো আর্জেন্টিনা দলকেই থামাতে হবে: ইংল্যান্ডের গোলরক্ষক 4:01 PM আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের দায়িত্বে কাতার বিশ্বকাপ ফাইনালের রেফারি 2:58 PM আর্জেন্টিনা-ইংল্যান্ড: শুধু ফুটবল নয়, ইতিহাসের এক অসমাপ্ত লড়াই 2:07 PM ১০ বছর সাদিও মানেদের চিকিৎসা করছিলেন এক ‘ভুয়া’ ডাক্তার 1:20 PM ধর্ষণের অভিযোগে সহকারী গ্রেপ্তার, মুখ খুললেন অভিনেত্রী শ্রাবন্তী 12:56 PM উৎসবের আমেজে দেশে মিশরীয় খেলোয়াড়দের বরণ 12:07 PM ফ্রান্স নাকি স্পেন খেলবে বিশ্বকাপের ফাইনাল 11:18 AM ফ্রান্সকে ইয়ামালের কড়া হঙ্কার