• খেলা

    ফোর্বসের সর্বোচ্চ আয় করা ক্রীড়াবিদদের তালিকায় সবার ওপরে রোনালদো

      প্রতিনিধি 23 May 2026 , 12:40:19 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মাঠে বয়সের সঙ্গে লড়ছেন, কিন্তু আয়ের দৌড়ে এখনও সবার সামনে ক্রিশ্চিয়ানো রোনালদো। ফোর্বসের ২০২৬ সালের বিশ্বের সর্বোচ্চ আয় করা ক্রীড়াবিদদের তালিকায় টানা চতুর্থ বছরের মতো শীর্ষে আছেন পর্তুগিজ তারকা। তার মোট আয় দেখানো হয়েছে ৩০ কোটি ডলার।

    ফোর্বসের তালিকায় দুইয়ে আছেন মেক্সিকান বক্সার ক্যানেলো আলভারেজ। পেশাদার ক্যারিয়ারের সেরা সময় হয়তো কাটছে না তার, গত বছর জিতেছেন একটি লড়াই, হেরেছেন আরেকটি। তবু আয়ের হিসাবে তিনি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ আয় করা ক্রীড়াবিদ। ২০২৫ সালে ক্যানেলোর আয় ছিল ১৭ কোটি ডলার।

    ক্যানেলোর আয়ের বড় অংশই এসেছে রিং থেকে। ১৭ কোটি ডলারের মধ্যে ১৬ কোটি ডলার এসেছে ফাইট পার্স থেকে। বাকি ১ কোটি ডলার এসেছে স্পনসরশিপসহ রিংয়ের বাইরের বিভিন্ন উৎস থেকে।

    তালিকার তিনে আছেন আরেক ফুটবল মহাতারকা লিওনেল মেসি। আর্জেন্টাইন বিশ্বকাপজয়ীর আয় ১৪ কোটি ডলার। চার নম্বরে লস অ্যাঞ্জেলেস লেকার্স তারকা লেব্রন জেমস, তার আয় ১৩ কোটি ৭৮ লাখ ডলার। পাঁচে আছেন বেসবলের দুইমুখী তারকা শোহেই ওহতানি, আয় ১২ কোটি ৭৬ লাখ ডলার।

    বিজ্ঞাপন

    ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদো ও মেসি আবারও শীর্ষ পাঁচে জায়গা করে নেওয়ায় বোঝাই যাচ্ছে, মাঠের বাইরে বাণিজ্যিক মূল্যেও এখনও তাদের প্রভাব কতটা বড়। বিশেষ করে রোনালদোর আয়ের অঙ্ক বাকিদের চেয়ে অনেকটাই বেশি। দ্বিতীয় স্থানে থাকা ক্যানেলোর চেয়েও তার আয় ১৩ কোটি ডলার বেশি।

    বক্সিং থেকেও তালিকায় বড় উপস্থিতি আছে। ক্যানেলোর পাশাপাশি জায়গা পেয়েছেন জেক পল। ৭ কোটি ডলার আয় নিয়ে তিনি আছেন ২৩ নম্বরে। ২০২৫ সালে জেক পলও একটি লড়াই জিতেছেন, একটি হেরেছেন। জুলিও সিজার শাভেজ জুনিয়রের বিপক্ষে জয়ের পর ডিসেম্বরে অ্যান্থনি জশুয়ার কাছে নকআউট হন তিনি।

    ক্যানেলো এখন কনুইয়ের অস্ত্রোপচারের পর ফেরার অপেক্ষায়। আগামী ১২ সেপ্টেম্বর সৌদি আরবের রিয়াদে ডব্লিউবিসি সুপার মিডলওয়েট শিরোপার লড়াইয়ে ক্রিশ্চিয়ান এমবিলির মুখোমুখি হওয়ার কথা তাঁর।

    ফোর্বসের তালিকার শীর্ষ পাঁচ

    ১. ক্রিশ্চিয়ানো রোনালদো: ৩০ কোটি ডলার

    ২. ক্যানেলো আলভারেজ: ১৭ কোটি ডলার

    ৩. লিওনেল মেসি: ১৪ কোটি ডলার

    ৪. লেব্রন জেমস: ১৩ কোটি ৭৮ লাখ ডলার

    ৫. শোহেই ওহতানি: ১২ কোটি ৭৬ লাখ ডলার

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:34 PM আর্জেন্টাইনকে লাল কার্ড দেখানো রেফারি আর্জেন্টিনা-মিশর ম্যাচে 4:47 PM জিম্বাবুয়েকে ১৪১ রানে ধসিয়ে দিল বাংলাদেশ 4:20 PM বাংলাদেশের বোলিং তোপে দিশেহারা জিম্বাবুয়ে, ৮৭ রানে নেই ৮ উইকেট 3:46 PM ব্রাজিলের সাংবাদিক, ‘আর্জেন্টাইন বিমানকর্মী’ নিয়ে রসিকতা রোনালদোর 3:19 PM স্পেন-পর্তুগাল ম্যাচে জয়ী হবে কোন দল, ভবিষ্যদ্বাণী করল সুপার কম্পিউটার 2:04 PM টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ 1:44 PM একদিন বাংলাদেশও এই মঞ্চে খেলবে: সাফা কবির 1:13 PM যুক্তরাষ্ট্র তারকার লাল কার্ডের নিষেধাজ্ঞা তুলে নিলো ফিফা 12:45 PM প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজ সালমানের 12:35 PM গোল করার ক্ষমতা ‘সৃষ্টিকর্তার উপহার’, বললেন হালান্ড