
প্রতিনিধি 20 May 2026 , 11:39:07 প্রিন্ট সংস্করণ

মিরপুর টেস্টে জয়ের পর সিলেটেও দাপুটে পারফরম্যান্স ধরে রাখল বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ৭৮ রানের ব্যবধানে পরাজিত করে হোয়াইটওয়াশ কল টাইগাররা। এতেই ইতিহাস হলো। ঘরের মাটিতে ক্রিকেটে এবারই প্রথমবারের মতো পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল স্বাগতিক বাংলাদেশ।

৪৩৭ রানের প্রায় অসম্ভব লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান দ্বিতীয় ইনিংসে অলআউট হয়েছে ৩৫৮ রানে। শেষ উইকেটটি নেন তাইজুল ইসলাম। তার ফ্লাইটেড বলে বড় শট খেলতে গিয়ে ডিপ মিড উইকেটে তানজিদ হাসান তামিমের হাতে ধরা পড়েন খুররম শাহজাদ। সেই ক্যাচেই শেষ হয় পাকিস্তানের প্রতিরোধ, শুরু হয় বাংলাদেশের উদ্যাপন।
শেষ দিনের শুরুতে বাংলাদেশের সামনে কাজটা সহজ মনে হলেও মোহাম্মদ রিজওয়ান ও সাজিদ খান কিছুটা অস্বস্তি তৈরি করেছিলেন। আগের দিন ৭ উইকেটে ৩১৬ রান নিয়ে শেষ করা পাকিস্তান পঞ্চম দিনে রিজওয়ানের ব্যাটেই আশা দেখছিল। সাজিদ খানও দ্রুত কিছু রান তুলে চাপ বাড়ানোর চেষ্টা করেন। অষ্টম উইকেটে দুজনের জুটি পাকিস্তানকে ৩৫৮ পর্যন্ত নিয়ে যায়।
বিস্তারিত আসছে…