• খেলা

    সিলেটেই হবে বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্ট, বিসিবির দল ঘোষণা

      প্রতিনিধি 12 May 2026 , 4:31:30 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য অপরিবর্তিত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী শনিবার (১৬ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাওয়া টেস্টেও প্রথম ম্যাচের স্কোয়াডই ধরে রেখেছে বিসিবি।

    মঙ্গলবার (১২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিসিবি। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ১৫ সদস্যের দলে সহঅধিনায়ক হিসেবে আছেন মেহেদী হাসান মিরাজ। দলে আছেন মাহমুদুল হাসান জয়, শাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান ও অমিত হাসান।

    বিজ্ঞাপন

    দ্বিতীয় টেস্টের ভেন্যু নিয়েও নিজেদের অবস্থান পরিষ্কার করেছে বিসিবি। আবহাওয়া নিয়ে উদ্বেগের কারণে ম্যাচের ভেন্যু পরিবর্তন হতে পারে কি না, এমন প্রশ্ন উঠেছিল। তবে বিসিবি জানিয়েছে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামই দ্বিতীয় টেস্টের ভেন্যু থাকছে।

    এর ফলে পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ টেস্ট ঘিরে ভেন্যু নিয়ে আপাতত কোনো অনিশ্চয়তা থাকছে না। মিরপুর টেস্ট শেষে দুই দল সিলেটে যাবে, যেখানে ১৬ মে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

    বাংলাদেশ দল

    নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, শাদমান ইসলাম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ (সহঅধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান ও অমিত হাসান।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:31 PM সিলেটেই হবে বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্ট, বিসিবির দল ঘোষণা 3:45 PM শুভেন্দুকে শুভেচ্ছা জি এম কাদেরের, দুই বাংলার সহযোগিতার আশা 3:31 PM ক্রীড়া কূটনীতিতে বাংলাদেশ-তুরস্কের ঐতিহাসিক চুক্তি 1:22 PM বার্সেলোনার জয় উদ্‌যাপনে ফিলিস্তিনের পতাকা হাতে ইয়ামাল 12:15 PM শিক্ষা কারিকুলাম নতুন করে সাজানো সময়ের দাবি: প্রধানমন্ত্রী 12:03 PM বিশ্বকাপের এক মাস আগে কোচ হারিয়ে বিপদে কুরাসাও! 11:56 AM নেইমার ও থিয়াগোকে রেখেই বিশ্বকাপের প্রাথমিক দল ব্রাজিলের 11:38 AM শহীদ মিনারে নেয়া হবে আতাউর রহমানের মরদেহ, দাফন বনানী কবরস্থানে 11:21 AM বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে কেন নেই দিবালা, আরও চমক রেখেছেন স্কালোনি 5:05 PM মিরপুরে মুমিনুলের অনন্য কীর্তি, শান্ত হাঁকালেন ফিফটি