• খেলা

    ‘২০২৩-এ মেসিকে ফেরাতে সব প্রস্তুত, আটকে দেন লাপোর্তা’, জাভির বিস্ফোরণ

      প্রতিনিধি 26 April 2026 , 3:36:25 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বার্সেলোনার সাবেক কোচ জাভি হার্নান্দেজ সম্প্রতি ক্লাবে তাঁর সময়কাল নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন। রোমারিও টিভির ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ২০২৩ সালে লিওনেল মেসিকে ন্যু ক্যাম্পে ফিরিয়ে আনার সব প্রস্তুতি সম্পন্ন হলেও খোদ ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তার আপত্তির কারণে তা ভেস্তে যায়।

    সেই সময়ের কথা উল্লেখ করে জাভি বলেন, ‘বার্সেলোনার কোচ থাকাকালীন আমি দানি আলভেসকে ফিরিয়ে এনেছিলাম। এ ছাড়া নেইমার, পেদ্রো ও মেসিকেও ফেরানোর চেষ্টা করেছিলাম।’ মেসির প্রত্যাবর্তন প্রসঙ্গে আরও যোগ করেন, ‘আমরা পাঁচ মাস ধরে মেসির সঙ্গে কথা বলেছিলাম, সবকিছু চূড়ান্ত ছিল। কিন্তু শেষ মুহূর্তে সভাপতি ‘না’ বলে দেন।’ নেইমার ও পেদ্রোর ক্ষেত্রে অবশ্য ক্লাবের আর্থিক সীমাবদ্ধতাকেই মূল বাধা হিসেবে উল্লেখ করেছেন তিনি।

    বিজ্ঞাপন

    মেসির সঙ্গে জাভির ব্যক্তিগত সম্পর্ক নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে জাভি জানান, মাঠে মেসি কতটা মনোযোগী ও দাবিদার ছিলেন। এক সময়ের সতীর্থকে নিয়ে বলেন, ‘মাঝে মাঝে অন্য কাউকে পাস দিলে মেসি আমার ওপর বিরক্ত হতো। সে এসে বলত, হেই, তুমি কী করছ? আমাকে পাস দাও! আমার কাছাকাছি এসে খেলো!’

    ১৬ বছর বয়সে মেসিকে প্রথম দেখার অভিজ্ঞতায় জাভি বলেছিলেন, ‘আমি দেখেই বুঝেছিলাম এটি একেবারেই আলাদা কিছু, এমনটা আগে কখনো দেখিনি।’

    বর্তমান বার্সেলোনা দল নিয়ে জাভি বেশ আশাবাদী। বিশেষ করে লামিন ইয়ামালকে তিনি ‘ফুটবলের জাদুকর’ ও বর্তমান বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে অভিহিত করেছেন। নিজের বিদায় প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণভাবে তিনি বলেন, ‘আমি চালিয়ে যেতে চেয়েছিলাম এবং সভাপতির সঙ্গে তেমন কথাই ছিল। কিন্তু ক্লাবের ভেতরের কারো সঙ্গে কোনো একটি সমস্যার কারণে পরিস্থিতি বদলে যায়।’

    বর্তমান কোচ হান্সি ফ্লিকের কাজের প্রশংসা করে জাভি জানান, তিনি যে ভিত্তি তৈরি করে দিয়ে এসেছেন, তার ওপর দাঁড়িয়ে এই তরুণ দলটি আগামী ১০ বছর ফুটবল বিশ্বে রাজত্ব করার ক্ষমতা রাখে। বার্সেলোনায় তাঁর এই সময়টাকে তিনি নিজের কোচিং ক্যারিয়ারের ‘মাস্টার্স ডিগ্রি’ হিসেবে দেখছেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:02 PM বাংলাদেশের লর্ডস টেস্টের সূচি জানাল ইংল্যান্ড 4:45 PM এশিয়ান গেমসে কঠিন গ্রুপে বাংলাদেশ 4:07 PM ‘ম্যারাডোনার পর আর কেউ আসবে ভাবিনি, তারপর এলো মেসি’ 3:44 PM কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ ফুটবল দল গঠনের নির্দেশ 3:15 PM ব্যালন ডি’অরের দৌড়ে বদলে গেল সমীকরণ 1:00 PM মেসিকে ভালোবেসে কী লিখে দিলেন পরীমণি 12:44 PM কাসেমিরোকে দলে নিয়েই তদন্তের মুখে মেসির মায়ামি 12:07 PM মেসি মহত্ত্বে বিশেষ উপহার পেল কেপ ভার্দের ভোজিনিয়ার পরিবার 11:51 AM আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলছেন রোনালদো 5:52 PM আর্জেন্টিনাকে বিদায় বললেন ওতামেন্দি