• খেলা

    খেলার ‘অস্কার’ খ্যাত লরিয়াস জিতেছেন সাবালেঙ্কা, আলকারাস

      প্রতিনিধি 21 April 2026 , 3:58:15 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মাদ্রিদের সিবেলেস প্যালেসে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘খেলাধুলার অস্কার’ খ্যাত লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড। ক্রীড়াজগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এবার আধিপত্য ছিল টেনিস তারকাদের, যেখানে শীর্ষ দুই প্রধান পুরস্কারই জিতে নিয়েছেন কার্লোস আলকারাজ ও আরিনা সাবালেঙ্কা।

    বিজ্ঞাপন

    বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন স্প্যানিশ টেনিস তারকা কার্লোস আলকারেজ। গত মৌসুমে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তিনি এই সম্মান অর্জন করেন। ফ্রেঞ্চ ওপেন এবং ইউএস ওপেন দুটি বড় গ্র্যান্ডস্লাম জয়ের মাধ্যমে তিনি নিজের অবস্থান আরও শক্ত করেছেন বিশ্ব টেনিসে। পুরস্কার গ্রহণ করে আবেগঘন প্রতিক্রিয়ায় আলকারাজ বলেন, খেলাধুলা গভীরভাবে বোঝেন এমন ব্যক্তিদের কাছ থেকে এই স্বীকৃতি পাওয়া তার জন্য অত্যন্ত অর্থবহ এবং এই রাত তিনি কখনও ভুলবেন না।

    নারীদের বিভাগে বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছেন বেলারুশের তারকা আরিনা সাবালেঙ্কা। গত বছর ইউএস ওপেন জিতে তিনি নিজের ক্যারিয়ারের চতুর্থ গ্র্যান্ডস্লাম ট্রফি অর্জন করেন। পুরস্কার হাতে নিয়ে আবেগে আপ্লুত সাবালেঙ্কা বলেন, কিংবদন্তিদের পাশে নিজের নাম দেখতে পাওয়া তার জন্য অবিশ্বাস্য অনুভূতি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:51 PM সরকারের ১০০ দিনে ২০০ উদ্যোগ 6:35 PM আর্জেন্টিনার প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ 5:33 PM এমন মুহূর্ত ভাষায় প্রকাশ করার মতো নয়: মিথিলা 3:53 PM জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে জনকল্যাণের রাজনীতির ডাক আমিনুল হকের 3:42 PM ক্যান্সার চিকিৎসায় অভাবনীয় সাফল্য: সম্পূর্ণ টিউমার নির্মূলের ইঙ্গিত 3:15 PM দুই সংসারের সন্তানদের সঙ্গে জেমসের ঈদ 2:53 PM ইরানে আক্রমণ করা উচিত হয়নি: ট্রাম্প 1:59 PM চ্যাম্পিয়নস লিগ জয়ের পর ফ্রান্সজুড়ে তাণ্ডব, ৪১৬ গ্রেপ্তার 1:36 PM শিশু রামিসা হত্যা-ধর্ষণের বিচার শুরু সোমবার: আইনমন্ত্রী 1:24 PM ইউটিউবে বিনামূল্যে সরাসরি দেখা যাবে বিশ্বকাপের সব ম্যাচ, কিন্তু…