• খেলা

    ১ম প্যারা স্পোর্টস কার্নিভাল ২০২৬ অনুষ্ঠিত

      প্রতিনিধি 16 May 2026 , 12:28:57 প্রিন্ট সংস্করণ

    ছবিঃ ক্যাপ্টেন্স টিভি
    ছবিঃ ক্যাপ্টেন্স টিভি
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে “১ম প্যারা স্পোর্টস কার্নিভাল ২০২৬”। বাংলাদেশের জাতীয় প্যারা অলিম্পিক কমিটি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড -এর ফিজিক্যালি চ্যালেঞ্জড উইংয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কার্নিভালে দেশের বিভিন্ন জেলা থেকে ৫০০-এর বেশি প্যারা অ্যাথলেট ও বিশেষ চাহিদাসম্পন্ন ক্রিকেটার অংশ নেন।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি প্যারা খেলোয়াড়দের আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা নিশ্চিত করার আশ্বাস দিয়ে বলেন, “খেলোয়াড়রা ভালো থাকলে দেশ ভালো থাকবে।” তিনি আরও জানান, আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহায়তা প্রদানে সরকার কাজ করে যাবে।

    বিজ্ঞাপন

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির চেয়ারম্যান ও এনপিসি বাংলাদেশের সহ-সভাপতিমোহাম্মদ নাসিরুল ইসলাম।

    আয়োজকরা জানান, এ আয়োজনের মূল লক্ষ্য হলো এশিয়ান প্যারা গেমস ২০২৬-সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য প্রতিভাবান খেলোয়াড় বাছাই ও প্রশিক্ষণের সুযোগ তৈরি করা। পাশাপাশি বিসিবির উদ্যোগে ফিজিক্যালি চ্যালেঞ্জড, হুইলচেয়ার এবং ব্লাইন্ড ক্রিকেটে জাতীয় দল গঠনের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

    ক্রীড়াঙ্গনে অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরির এ উদ্যোগকে দেশের প্যারা স্পোর্টসের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:37 PM আগে নিজের দেশ, তারপর অন্য খেলা: হাসান মাহমুদ 1:19 PM ইতালির নতুন কোচ হচ্ছেন বিশ্বকাপজয়ী পিরলো 12:30 PM আন্দোলন ঘিরে সুর বদল সালমান খানের 12:15 PM নবীকে ছাড়া আয়ারল্যান্ড সফরে আফগানিস্তান 11:56 AM মেসির এখনই আন্তর্জাতিক ফুটবল ছাড়ার কোনো কারণ নেই: ডি মারিয়া 11:43 AM বিশ্বকাপের বিস্ময় ভোজিনিয়া এবার চিলিতে 11:24 AM অক্টোবরেই কোলকাতায় খেলবে ব্রাজিল! 6:02 PM বাংলাদেশের লর্ডস টেস্টের সূচি জানাল ইংল্যান্ড 4:45 PM এশিয়ান গেমসে কঠিন গ্রুপে বাংলাদেশ 4:07 PM ‘ম্যারাডোনার পর আর কেউ আসবে ভাবিনি, তারপর এলো মেসি’