• খেলা

    মেসির অবসর প্রসঙ্গে যা বললেন আর্জেন্টাইন কোচ

      প্রতিনিধি 17 June 2026 , 4:23:44 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই দুর্দান্ত এক হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে বড় জয় উপহার দিয়েছেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে ৩–০ গোলের জয়ে ম্যাচসেরার পুরস্কারও ওঠে তার হাতে। তবে ম্যাচ শেষে আর্জেন্টাইন অধিনায়ক জানান, মাঠের বাইরের কিছু ব্যক্তিগত জটিলতার কারণে গত কয়েক দিন তার জন্য সহজ ছিল না।

    বিজ্ঞাপন

    মেসির দুর্দান্ত পারফরম্যান্সের রাতেই তাকে নিয়ে আবেগঘন মন্তব্য করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। বর্তমানে মেসির বয়স ৩৮ বছর। পরবর্তী বিশ্বকাপ অনুষ্ঠিত হলে তার বয়স হবে ৪২। ফলে জাতীয় দলের জার্সিতে তার ভবিষ্যৎ নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে।

    সেই প্রসঙ্গ টেনে স্কালোনি বলেন, ‘যেদিন সে (মেসি) ফুটবল ছেড়ে দেবে, আমরা সবাই তাকে খুব মিস করব।’

    আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ নিয়ে মেসি বলেছেন, ‘আমরা জানতাম ম্যাচটা কঠিন হবে। ওদের দলে দ্রুতগতির এবং আক্রমণাত্মক অনেক খেলোয়াড় আছে। আমরা যদি তাদের বলের দখল বেশি দিতাম, তাহলে তারা বিপজ্জনক হয়ে উঠতে পারত। বল ছাড়া আমরা ভালোভাবে নিজেদের অবস্থান ধরে রেখেছি এবং শুরুতেই গোল পাওয়ায় ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পেরেছি।’

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:23 PM মেসির অবসর প্রসঙ্গে যা বললেন আর্জেন্টাইন কোচ 3:51 PM শেষ জুটির ঝড়ে বাংলাদেশের সংগ্রহ ১৩১ 3:46 PM বিসিবির অভিজ্ঞ টেস্ট স্কোরার আবদুর রউফ আর নেই 3:08 PM এক বছরে ৪০ লাখ কৃষক ও ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে: প্রধানমন্ত্রী 2:53 PM অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ 1:49 PM নবাগত জর্ডানকে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপে জয় অস্ট্রিয়ার 1:36 PM ‘আমরাই সবচেয়ে বিখ্যাত কাপল’, মোদিকে কাছে পেয়ে বললেন জর্জিয়া মেলোনি 1:07 PM মাঠে বসে দেখলেন মেসির হ্যাটট্রিক, আর্জেন্টিনার জয়ে কী বললেন নাঈম-নাদিয়া 12:53 PM এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি 12:32 PM মেসিকে বর্ণনা করার ভাষা জানা নেই স্কালোনির