• খেলা

    শঙ্কা কাটিয়ে জয়ের সুবাস নিয়ে ৪র্থ দিন শেষ করল বাংলাদেশ

      প্রতিনিধি 19 May 2026 , 6:10:55 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সালমান আলী আগা আর মোহাম্মদ রিজওয়ানের দুর্দান্ত জুটিতে কিছুটা শঙ্কা জেগেছিল বাংলাদেশ শিবিরে। তবে শেষ বিকেলে সেই কালো মেঘ সরিয়ে দিলেন তাইজুল ইসলাম। রিজওয়ানকে ফেরানো না গেলেও প্রথমে সালমান ও পরে হাসান আলিকে ফিরিয়ে বাংলাদেশকে পাইয়ে দিলেন জয়ের সুবাস।

    সিলেট টেস্টে বাংলাদেশের দেয়া ৪৩৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা পাকিস্তান চতুর্থ দিন শেষে ৭ উইকেট হারিয়ে ৩১৬ রান তুলেছে। বুধবার (২০ মে) তথা পঞ্চম ও শেষ দিনে জয়ের জন্য তাদের এখনো করতে হবে ১২১ রান। অন্যদিকে, মাত্র ৩ উইকেট দরকার নাজমুল হোসেন শান্তদের। এর আগে, প্রথম ইনিংসে বাংলাদেশের ২৭৮ রানের বিপরীতে ২৩২ রানে অলআউট হয় পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে টাইগাররা ৩৯০ রান করলে ৪৩৭ রানের লক্ষ্য পায় পাকিস্তান।

    বিজ্ঞাপন

    ৪৩৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সোমবার মাত্র ২ ওভার খেললেও কোনো উইকেট না হারিয়ে দিন শেষ করে পাকিস্তান। আজ দিনের প্রথম ভাগেই দুই ওপেনার আজান আওয়াইস ও আবদুল্লাহ ফজলকে হারায় দলটি। এরপর ৯২ রানের জুটি গড়েন বাবর আজম ও শান মাসুদ। তবে ১৩৩ রানের মাথায় বাবর ফিরলে দ্রুত ভেঙে পড়ে পাকিস্তানের ইনিংস। ১৬২ রানের মধ্যে দলটি হারায় সৌদ শাকিল আর শান মাসুদকেও।

    ৫ উইকেট হারানোর পরই জুটি গড়েন সালমান ও রিজওয়ান। ১৩৪ রান যোগ করেন এই দুজন। শেষ পর্যন্ত বাংলাদেশকে স্বস্তি দেন তাইজুল। ৭১ রান করা সালমানকে সরাসরি বোল্ড করেন তিনি। কোনো রান করার আগে ফেরান হাসানকেও। চতুর্থ দিন শেষে রিজওয়ান ৭৫ ও সাজিদ খান ৮ রানে অপরাজিত আছেন।

    বাংলাদেশের হয়ে তাইজুল সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন। দুইটি উইকেট নেন নাহিদ রানা। বাকি উইকেটটি মেহেদী হাসান মিরাজের।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:19 PM বিশ্বকাপ বর্জনের হুমকি ইউরোপের দলগুলোর! 5:05 PM ‘আমার অধ্যায় শেষ’ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় নেইমারের 3:58 PM আর্জেন্টিনার বিরুদ্ধে প্রচারণায় টাকা ঢালছে ব্রাজিল: মিলেই 1:05 PM সবার আগে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘স্পাইডার-ম্যান’–এর নতুন সিনেমা 12:39 PM কথা রাখলেন কুকুরেয়া, হাতে আঁকলেন কোচের ছবি 12:07 PM সাকিবকে পেছনে ফেলে ফের শীর্ষে পরীমণি 11:43 AM ‘বাণিজ্যিকীকরণের নামে ফুটবলের আত্মা বিক্রি করে দিচ্ছে ফিফা’ 11:19 AM অস্ট্রেলিয়ার বিপক্ষে নাহিদের না থাকা বাংলাদেশের বড় ক্ষতি: সাকিব 5:14 PM ফুটবলের পর এবার টিভি সিরিজে রোনালদো 4:26 PM এইচ ১-বি ভিসা ৩ বছরের জন্য স্থগিত করতে বিল মার্কিন পার্লামেন্টে