• খেলা

    ২৩২ রানে অলআউট পাকিস্তান, বাংলাদেশের লিড ৪৬

      প্রতিনিধি 17 May 2026 , 3:43:22 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিন মাঠে নেমেছে বাংলাদেশ। যেখানে বাংলাদেশের করা প্রথম ইনিংসের ২৭৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ২৩২ রানে অলআউট হয়েছে পাকিস্তান। বাংলাদেশ ৪৬ রানে এগিয়ে রয়েছে।

    সিলেট টেস্টের প্রথম দিনে লিটন দাসের সেঞ্চুরিতে ২৭৮ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে বিনা উইকেটে ২১ রান সংগ্রহ করে প্রথম দিনের খেলা শেষ করেছিল পাকিস্তান।

    আজ রোববার দ্বিতীয় দিনের শুরুতেই বাংলাদেশকে জোড়া সাফল্য এনে দেন পেসার তাসকিন আহমেদ। দলীয় ২৩ রানের মধ্যে দুই ওপেনারকে সাজঘরে পাঠান এই টাইগার পেসার। আব্দুল্লাহ ফজল ৯ ও আজান আওয়াইস ১৩ রান করে ফিরে যান।

    এরপর অধিনায়ক শান মাসুদকে সঙ্গে নিয়ে শুরু এই ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন বাবর আজম। ৩৮ রানের জুটি গড়েন তারা। এরপর পাকিস্তান শিবিরে জোড়া আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ।

    বিজ্ঞাপন

    শান মাসুদ ২১ ও সৌদ শাকিল ৮ রান করে সাজঘরে ফিরে যান। এরপর সালমান আগাকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন বাবর। ৩০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯৬ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে গেছে পাকিস্তান।

    মধ্যাহ্নভোজ থেকে ফিরে দুই সেট ব্যাটসম্যান বাবর আজম ও সালমান আগাকে ফেরায় বাংলাদেশ। এই জুটি ৯১ বলে ৬৩ রান তুলে প্রতিরোধ গড়েছিল। তবে ৪০তম ওভারে নাহিদ রানার শিকারে পরিণত হন বাবর। এই তারকা ব্যাটার ৮৪ বলে ১০টি চারে ৬৮ করে মুশফিকুর রহিমকে ক্যাচ দেন। এরপর ২১ রান করা সালমান তাইজুলের বলে মুমিনুল হককে ক্যাচ দেন।

    শেষদিকে তাইজুলের ঘূর্ণি ও নাহিদ রানার তোপে উইকেট হারাতে থাকে পাকিস্তান। ব্যক্তিগত ১৩ রান করে তাইজুলের বলে বোল্ড হন মোহাম্মদ রিজওয়ান। এই বাঁহাতি স্পিনার ১৮ রান করা হাসান আলীকেও ফেরান।

    সাজিদ খান ঝড়ো ২৮ বলে ২টি চার ও ৪টি ছক্কায় ৩৮ রান তোলেন। তিনি তাইজুলের পর পর তিন বলে তিনটি ছক্কা হাঁকান। তার ব্যাটেই ২০০ পার হয় পাকিস্তান। অবশেষে তাকে ফেরান নাহিদ। এই পেসার ১০ রান করা খুররাম শাহজাদকেও আউট করেন। পাকিস্তান ৫৭.৪ ওভারে ২৩২ রানে অলআউট হয়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:55 PM ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ 5:14 PM বিশ্বকাপের মাঝেই টাইব্রেকারের নিয়ম পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল ফিফার 4:52 PM বিশ্বকাপ জয়ে চার ফেবারিটের নাম জানালেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডো 4:39 PM ইউরোপে তাপপ্রবাহে ১ হাজার ৩০০ জনের বেশি মানুষের মৃত্যু 4:25 PM বাংলাদেশকে ধন্যবাদ দিলেন কাসেমিরো ও কুনহা 4:08 PM মালদ্বীপে অবকাশ যাপনে কেয়া পায়েল, সঙ্গে কে? 3:41 PM ৪ উইকেট হারিয়ে ইনিংস পরাজয়ের শঙ্কায় বাংলাদেশ 12:52 PM জার্মানির বিদায়ে কাঠগড়ায় ভিএআরে বাতিল হওয়া গোল 12:25 PM বিশ্বকাপের ভবিষ্যতদ্বাণী করা জার্মান গণিতবিদকে নেইমারের খোঁচা 12:00 PM কেপ ভার্দে ম্যাচের আগে বড় সুখবর পেল আর্জেন্টিনা