• খেলা

    সাফ জয়ী বাংলাদেশ নারী দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

      প্রতিনিধি 25 January 2026 , 6:31:30 প্রিন্ট সংস্করণ

    ছবি-সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশ নারী ফুটসাল দলের ঐতিহাসিক সাফল্যে, আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (২৫ জানুয়ারি) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক অভিনন্দন বার্তায় বিষয়টি জানানো হয়েছে। তিনি ভবিষ্যতেও নারী ক্রীড়াবিদদের ধারাবাহিক সাফল্য কামনা করেন।

    বিজ্ঞাপন

    বার্তায় তিনি বলেছেন, সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে শিরোপা অর্জন দেশের ক্রীড়াঙ্গনের জন্য গৌরবের। এই সাফল্য বাংলাদেশের নারী ক্রীড়াবিদদের অদম্য মনোবল, পরিশ্রম ও সক্ষমতার উজ্জ্বল প্রমাণ।

    প্রধান উপদেষ্টা বিজয়ী দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই অর্জন দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও উৎসাহিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।

    উল্লেখ্য: প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ফুটসাল চ‍্যাম্পিয়নশিপ-এ ব্যাংককে টুর্নামেন্টের শেষ দিনে (রোববার) মালদ্বীপকে ১৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:58 PM ‘বার্থডে বয়’ ইয়ামাল নাকি ‘জাতীয় দিবসে’র ফ্রান্স 5:28 PM দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেলেন হালান্ডরা 4:55 PM শুধু মেসি নয়, পুরো আর্জেন্টিনা দলকেই থামাতে হবে: ইংল্যান্ডের গোলরক্ষক 4:01 PM আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের দায়িত্বে কাতার বিশ্বকাপ ফাইনালের রেফারি 2:58 PM আর্জেন্টিনা-ইংল্যান্ড: শুধু ফুটবল নয়, ইতিহাসের এক অসমাপ্ত লড়াই 2:07 PM ১০ বছর সাদিও মানেদের চিকিৎসা করছিলেন এক ‘ভুয়া’ ডাক্তার 1:20 PM ধর্ষণের অভিযোগে সহকারী গ্রেপ্তার, মুখ খুললেন অভিনেত্রী শ্রাবন্তী 12:56 PM উৎসবের আমেজে দেশে মিশরীয় খেলোয়াড়দের বরণ 12:07 PM ফ্রান্স নাকি স্পেন খেলবে বিশ্বকাপের ফাইনাল 11:18 AM ফ্রান্সকে ইয়ামালের কড়া হঙ্কার