• খেলা

    প্রীতি ম্যাচে নেদারল্যান্ডকে হারালো আলজেরিয়া

      প্রতিনিধি 4 June 2026 , 2:09:43 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ক্লাব ফুটবলের ব্যস্ততা শেষ, বাজছে বিশ্বকাপের দামামা। তার আগে দলগুলো খেলছে প্রীতি ম্যাচ। এমনই এক ম্যাচে ফিফা র‍্যাংকিংয়ে ৭ নম্বরে থাকা নেদারল্যান্ডসকে হারিয়েছে রিয়াদ মাহরেজের আলজেরিয়া।

    বুধবার দিবাগত রাতে ঘরের মাঠ রোটারডামের ডি কুইপে আলজেরিয়ার কাছে ১-০ গোলে হার নিয়ে মাঠ ছেড়েছে ডাচরা।

    বিজ্ঞাপন

    ম্যাচের প্রথমার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণেও গোলের দেখা পায়নি কোনো দল। দ্বিতীয়ার্ধেও যখন গোলশূন্য ড্র হবার সম্ভাবনা, তখন ম্যাচের ৮৬ মিনিটে প্রথমবার অরেঞ্জদের জালে বল জড়ায় আলজেরিয়া। ডি বক্সের সামান্য ভেতরে দারুণ এক বাঁকানো শটে দলকে জয়ের ভিত গড়ে দেন আনিস হজ মুসা। শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয় নেদারল্যান্ডসকে।
    আরেক প্রীতি ম্যাচে লুক্সেমবার্গকে একই ব্যবধানে (১-০) হারিয়েছে বিশ্বকাপে না থাকা ইতালি। আর হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ মূহুর্তের গোলে নাইজেরিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে পোল্যান্ড।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:51 PM পানি বিক্রি করে বাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী 6:31 PM বাংলাদেশের জার্সিতে খেলতে জাপান ছাড়ার সিদ্ধান্ত! 5:32 PM আর্জেন্টিনায় বিশ্বকাপ ফেরানোর প্রতিজ্ঞা তরুণ ফরোয়ার্ডের 5:16 PM চ্যাম্পিয়ন হয়ে শীর্ষে স্পেন, বিশ্বকাপের ‌‘উত্থান-পতন’ 4:37 PM বিয়েটা আর করতে হলো না: পরী মণি 3:53 PM উনিশেই যেন ফুটবলকে পূর্ণতা দিলেন ইয়ামাল 3:41 PM বিশ্বকাপ জিতে নিজের কথার ফাঁদে কুকুরেয়া 3:34 PM লিটন দাসের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ 12:58 PM ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন রোমেরো 12:40 PM মেসিকে বুকে জড়িয়ে সমবেদনা জানালেন ইয়ামাল