• খেলা

    অস্ট্রেলিয়ায় টেস্ট জয়ে আর্জেন্টিনার উদাহরণ টানলেন কোচ সিমন্স

      প্রতিনিধি 19 August 2026 , 4:09:21 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত

    অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশকে ঐতিহাসিক টেস্ট জয়ের পর দেশের মানুষের উচ্ছ্বাস আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের আনন্দের কথা মনে করিয়ে দিয়েছে প্রধান কোচ ফিল সিমন্সকে।

    ‘রেভস্পোর্টজ’-কে দেওয়া সাক্ষাৎকারে সিমন্স বলেন, ঢাকার রাস্তায় আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের সময় যে আবেগ দেখা গিয়েছিল, বাংলাদেশের এই জয়েও তেমনই অনুভূতি তৈরি হয়েছে।

    ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে নেমে বাংলাদেশ মাত্র তিন দিনের কিছু বেশি সময়ে ৯ উইকেটে জয় পায়। এটি অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম এবং অজিদের বিপক্ষে দ্বিতীয় টেস্ট জয়।

    সিমন্স জানান, অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা ও টেস্ট ক্রিকেটই দলকে অনুপ্রাণিত করার জন্য যথেষ্ট ছিল। জয়ের পেছনে দলের আবেগ নিয়ন্ত্রণকেও বড় কারণ হিসেবে উল্লেখ করেন তিনি। তাঁর লক্ষ্য, এশিয়ার বাইরেও অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মতো কন্ডিশনে বাংলাদেশকে ভালো টেস্ট দল হিসেবে প্রতিষ্ঠিত করা।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 3:24 PM যুক্তরাষ্ট্রের হয়ে বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের ইতিহাস • 11:55 AM ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করতে হবে : স্পিকার • 11:43 AM জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী • 11:25 AM হাসান-খালেদের অবদানে প্রথম বিভাগে ফিরল কেন্ট • 11:19 AM ৫ গোলের রোমাঞ্চে আবারও স্পেনের ইংলিশ বধ, কেইনের দুঃস্বপ্ন • 6:06 PM বড় শাস্তির শঙ্কায় ম্যানচেস্টার সিটি • 5:43 PM ‘২০২৭ বিশ্বকাপই শেষ’-জানালেন কোহলি • 3:27 PM প্রেমিকার ভুলে ‘২০৯৯ সাল পর্যন্ত’ গাড়ি চালানোয় নিষিদ্ধ ইকার্দির • 1:19 PM চূড়ান্ত কোয়ার্টার-ফাইনালের লাইন-আপ, বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া-দেখে নিন সূচি • 12:50 PM ব্রোঞ্জজয়ী জিন্নাত আক্তারকে সংবর্ধনা প্রদান