• খেলা

    ইনফান্তিনোকে সরাতে ফিফা কাউন্সিলেই বিদ্রোহ

      প্রতিনিধি 3 August 2026 , 11:12:17 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির পরিকল্পনা বাতিল করেও সংকট কাটছে না জিয়ান্নি ইনফান্তিনোর। এবার ফিফা সভাপতির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন সংস্থাটির কাউন্সিলের কয়েকজন সদস্য। তারা জরুরি সভা ডেকে ইনফান্তিনোর নেতৃত্বকে চ্যালেঞ্জ জানানোর চেষ্টা করছেন। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের।

    দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, জরুরি সভার প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে কাউন্সিলের অন্য সদস্যদের সঙ্গে যোগাযোগ করছেন বিদ্রোহীরা। এই উদ্যোগ সফল হলে ইনফান্তিনোকে পদত্যাগের আহ্বান জানানো হতে পারে।

    ফিফা কাউন্সিলের মোট সদস্য ৩৭ জন। জরুরি সভা বাধ্যতামূলক করতে অন্তত ১৯ সদস্যের সমর্থন প্রয়োজন। সেই সংখ্যা পূরণ হলে দুই সপ্তাহের মধ্যে সভা আয়োজন করতে হবে।

    ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফার নয়জন এবং কনকাকাফের পাঁচজন প্রতিনিধি কাউন্সিলে রয়েছেন। দুই অঞ্চল থেকে সবাই সমর্থন দিলেও প্রয়োজনীয় সংখ্যা পূরণ হবে না। ফলে বিদ্রোহ সফল করতে এশিয়া, আফ্রিকা কিংবা দক্ষিণ আমেরিকার প্রতিনিধিদের সমর্থন প্রয়োজন হবে।

    বিজ্ঞাপন

    জরুরি সভায় ইনফান্তিনোকে পদত্যাগের অনুরোধ জানানো গেলেও তাকে সরাসরি পদচ্যুত করার ক্ষমতা কাউন্সিলের নেই। তিনি পদত্যাগে অস্বীকৃতি জানালে পরবর্তী ধাপ হতে পারে ফিফার ২১১ সদস্য দেশের অসাধারণ কংগ্রেস।

    অসাধারণ কংগ্রেস ডাকতে ৪৩টি সদস্য দেশের লিখিত আবেদন প্রয়োজন। শুধু উয়েফার সদস্য দেশই ৫৫টি হওয়ায় চাইলে তারা এককভাবে প্রক্রিয়াটি শুরু করতে পারে। তবে অনাস্থা প্রস্তাব পাস করতে প্রয়োজন হবে অন্তত ১০৬ ভোট।

    বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্বের অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনাকে কেন্দ্র করেই ইনফান্তিনোর বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়। উয়েফা তার নেতৃত্বের ওপর আস্থা হারানোর কথা জানিয়েছে। কনকাকাফ ফিফার নেতৃত্ব নিয়ে পূর্ণাঙ্গ পর্যালোচনার দাবি তুলেছে। এশিয়ান ফুটবল কনফেডারেশনের অনেক সদস্যও পরিকল্পনাটির বিরোধিতা করেছে।

    প্রবল চাপের মুখে পরিকল্পনা বাতিল করেন ইনফান্তিনো। তবে সিদ্ধান্ত প্রত্যাহার করেও বিরোধীদের শান্ত করতে পারেননি তিনি। তার দুই ঘনিষ্ঠ সহযোগীর পদত্যাগ সংকট আরও বাড়িয়েছে।

    আগামী মার্চে চতুর্থ ও শেষ মেয়াদের জন্য ফিফা সভাপতি পদে নির্বাচনে দাঁড়ানোর কথা ইনফান্তিনোর। কোনো প্রতিদ্বন্দ্বী নির্বাচনে অংশ নিতে চাইলে ১৮ নভেম্বরের মধ্যে প্রার্থিতা ঘোষণা করতে হবে। কাউন্সিলের বিদ্রোহ প্রয়োজনীয় সমর্থন পেলে তার আগেই বড় নেতৃত্ব সংকটের মুখে পড়তে পারে ফিফা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:12 AM ইনফান্তিনোকে সরাতে ফিফা কাউন্সিলেই বিদ্রোহ 5:59 PM ঢাকা ছাড়ার আগে ফুচকার স্বাদ নিতে চান মধুমিতা 5:03 PM বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো 4:35 PM ‘ইংল্যান্ডকে হারানোর দিনই আর্জেন্টিনার বিশ্বকাপ জেতা হয়ে গেছে’ 4:11 PM রিকার্ভ মিক্সড টিম ইভেন্টে শিমুর সোনা জয় 3:48 PM ৯ ম্যাচ নিষেধাজ্ঞার শঙ্কা, যেভাবে রেহাই পেতে পারেন আর্জেন্টাইন তারকা 2:10 PM বিকেএসপি শিক্ষার্থীর মৃত্যু নিয়ে মন্ত্রণালয়ের তদন্ত কমিটি 1:11 PM ইউরোপ ছাড়লেও গোলের শীর্ষে মেসি-রোনালদো 12:04 PM ইরানে ‘আরও তীব্র’ হামলার পরিকল্পনা বাতিল করেছেন ট্রাম্প 11:26 AM মেসির ফেরার ম্যাচে থামল ইন্টার মায়ামির জয়রথ