
প্রতিনিধি 25 February 2026 , 1:55:41 প্রিন্ট সংস্করণ

জমকালো ও রাজকীয় ধাঁচে হায়দরাবাদের তাজ কৃষ্ণায় শুরু হয়ে গেছে রাশমিকা ও বিজয়ের বিয়ের আনুষ্ঠানিকতা। প্রাক-বিয়ে উৎসবের জন্য উদয়পুরের বিলাসবহুল আইটিসি মেমেন্টোস বেছে নেন দক্ষিণী সুপার-জুটি। এরই মধ্যে জমকালো এই অনুষ্ঠানে অংশ নিতে ঘনিষ্ঠ বন্ধুবান্ধব, পরিবারের সদস্য এবং চলচ্চিত্র জগতের নির্বাচিত অতিথিরা উদয়পুরে পৌঁছেছেন।
বলিউড লাইফের রিপোর্ট অনুসারে, মঙ্গলবার পারিবারিক রীতিনীতি অনুযায়ী বিজয়ের মা মাধবী দেবরাকোন্ডা অনুষ্ঠানের অংশ হিসেবে রাশমিকাকে তাদের পৈতৃক ঐতিহ্যবাহী চুড়ি উপহার দেন। তিনি নিজ হাতেই পুত্রবধূ রাশমিকাকে পারিবারিক চুড়িটি পরিয়ে দেন।

চুড়ি পরানোর আনুষ্ঠানিকতা শেষে রাতে এক মনোগ্রাহী সংগীতানুষ্ঠান আয়োজন করা হয়। এর আগে নিজেদের মধ্যে একটি ফানি ক্রিকেট খেলা হয়। যেখানে বিজয় দেবরাকোন্ডাকে আউট করে উল্লাসে ফেটে পড়েন তার বন্ধুরা।
বিয়ে অনুষ্ঠানের পর নবদম্পতি ৪ মার্চ হায়দরাবাদের তাজ কৃষ্ণে একটি জমকালো অভ্যর্থনার আয়োজন করবেন। তারকাখচিত ওই অনুষ্ঠানে বলিউড এবং টলিউড উভয় ইন্ডাস্ট্রির বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
‘গীতা গোবিন্দম’-এর পর ‘ডিয়ার কমরেড’ নামে আরও একটি সিনেমা করেছেন একসঙ্গে, যেটি মুক্তি পায় ২০১৯ সালে। দুটি সিনেমাই খুবই ব্যবসাসফল ও প্রশংসিত হয়েছিল। তখনই রাশমিকা মান্দানা পরিণত হন জাতীয় ক্র্যাশে। এ জুটির তৃতীয় সিনেমা রানাবালি মুক্তি পাবে এ বছরের ১১ সেপ্টেম্বর।