• বিনোদন

    মান্না ও থালাপতি বিজয়ের ছবি ভাইরাল, আসল নাকি এআই

      প্রতিনিধি 10 May 2026 , 11:34:53 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা মান্না এবং তামিল সুপারস্টার থালাপতি বিজয়-কে একসঙ্গে দেখা গেছে-এমন একটি ছবি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ভাইরাল হওয়া ছবিতে বিজয়কে মান্নার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

    ছবিটি প্রায় দুই দশক আগের বলে দাবি করা হলেও এটি আসল নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে তৈরি-তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। অনেকে মনে করছেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ছবিটি বানানো হয়েছে। আবার কেউ কেউ বলছেন, এটি বাস্তবও হতে পারে।

    বিজ্ঞাপন

    জানা যায়, মান্নার অভিনীত বেশ কিছু সিনেমার পোস্ট-প্রোডাকশনের কাজ ভারতের চেন্নাইয়ের প্রসাদ ল্যাব ও এভিএম স্টুডিওতে হতো। দুই হাজার তিন থেকে দুই হাজার চার সালের দিকে ‘বাস্তব’, ‘মিনিস্টার’ ও ‘বীর সৈনিক’ সিনেমার কাজে তিনি চেন্নাইয়ে অবস্থান করেছিলেন। একই সময়ে বিজয়ের সিনেমার কাজও সেখানে চলছিল। ফলে ওই সময় দুজনের সাক্ষাৎ হয়ে থাকতে পারে বলেই ধারণা করছেন অনেক ভক্ত।

    তবে বিষয়টি নিশ্চিত করতে পারেননি মান্নার স্ত্রী শেলী মান্না। গণমাধ্যমে তিনি বলেন, সে সময় তিনি চাকরিতে ব্যস্ত ছিলেন, তাই এত আগের ঘটনা স্পষ্টভাবে মনে নেই। তবে বিজয়ের সঙ্গে মান্নার দেখা হয়ে থাকলেও সেটি অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেন তিনি।

    ভাইরাল হওয়া ছবিটি নিয়ে ভক্তদের মধ্যেও দেখা গেছে আবেগঘন প্রতিক্রিয়া। অনেকেই মান্নাকে গণমানুষের নায়ক হিসেবে উল্লেখ করে তার অভিনয় ও ব্যক্তিত্বের স্মৃতিচারণ করছেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:05 PM সবার আগে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘স্পাইডার-ম্যান’–এর নতুন সিনেমা 12:39 PM কথা রাখলেন কুকুরেয়া, হাতে আঁকলেন কোচের ছবি 12:07 PM সাকিবকে পেছনে ফেলে ফের শীর্ষে পরীমণি 11:43 AM ‘বাণিজ্যিকীকরণের নামে ফুটবলের আত্মা বিক্রি করে দিচ্ছে ফিফা’ 11:19 AM অস্ট্রেলিয়ার বিপক্ষে নাহিদের না থাকা বাংলাদেশের বড় ক্ষতি: সাকিব 5:14 PM ফুটবলের পর এবার টিভি সিরিজে রোনালদো 4:26 PM এইচ ১-বি ভিসা ৩ বছরের জন্য স্থগিত করতে বিল মার্কিন পার্লামেন্টে 3:58 PM জাতীয় পর্যায়ের সমাপনীতে মাঠে থাকবেন প্রধানমন্ত্রী 12:38 PM ‘গুলশানের চামেলি’ হবেন কোলকাতার ‘পাখি’ 12:17 PM ইতিহাস রচনা করলেন সূর্যবংশী, জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল ভারত