• রাজনীতি

    নির্বাচন থেকে সরে দাঁড়ালেন, ঢাকা-১৩ আসনের প্রার্থী শাহরিয়ার

      প্রতিনিধি 4 February 2026 , 5:49:09 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ঢাকা-১৩ আসনের প্রার্থী ড. শাহরিয়ার ইফতেখার। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা-১৩ সংসদীয় আসনের সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালন ঘোষণা অনুষ্ঠানে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানান।

    বিজ্ঞাপন

    শাহরিয়ার কবির বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট থেকে হারিকেন প্রতীকে প্রার্থী হয়েছিলেন। আইনের শাসন, ন্যায়বিচার, গণতন্ত্র প্রয়োজনের কথা বলে গণভোটে হ্যাঁ ভোট দেয়ার জন্য ভোটারদের আহ্বান জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি।

    এ দিকে এই আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি থেকে নির্বাচন করছেন ববি হাজ্জাজ। অন্যদিকে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে রিক্সা প্রতীকে লড়বেন, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।

    উল্লেখ্য: নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:30 PM বিশ্বকাপ ফাইনালে প্রতিপক্ষ হিসেবে স্পেনকে চান স্কালোনি 4:56 PM মেসির সাম্রাজ্যে চোখ থাকবে ‘ফারাও রাজার’ ওপরও 4:20 PM সবাইকে কাঁদিয়ে চলেই গেলেন শাপুর জাদরান 3:57 PM সুপারকম্পিউটারের ফল- জিতবে আর্জেন্টিনা 3:22 PM ‘এবার পারলে এই হার বাতিল করে দেখাও’, ট্রাম্পকে খোঁচা বেলজিয়ামের 1:37 PM মেসির স্ত্রীকে উপহার দিলেন জর্জিনা, যা বললেন আন্তোনেল্লা রুকুজ্জু 1:18 PM চ্যাম্পিয়নদের লক্ষণ মনে করিয়ে দিলেন স্কালোনি 11:56 AM ২০৩০ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করলো ছয় দেশ 11:47 AM ২০১৬ ইউরো ট্রফিই আমার কাছে বিশ্বকাপ: রোনালদো 11:31 AM যুক্তরাষ্ট্রকে বিদায় করে শেষ আটে বেলজিয়াম