• জাতীয়

    বিপুল উৎসাহ-উদ্দীপনায় ভোট দিচ্ছেন ভোটাররা

      প্রতিনিধি 12 February 2026 , 8:49:40 প্রিন্ট সংস্করণ

    ছবি : ক্যাপটেইন্স টিভি
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    জাতীয় নির্বাচন ও গণভোট চলছে। সকাল থেকে বিপুল উৎসাহ ও উদ্দীপনা নিয়ে ভোটাররা কেন্দ্রে আসছেন। সকাল ৮টা থেকেই পুরুষ ও নারী ভোটারদের লম্বা লাইন দেখা যায়। আনন্দ নিয়েই ভোটাররা ভোট দিচ্ছেন। ভোটারদের নিরাপদে ভোটদানের জন্য কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল। র‍্যাব ও পুলিশের পাশাপাশি উল্লেখযোগ্যসংখ্যক সেনাসদস্য মোতায়েন আছেন।

    ঢাকা-১১ (বাড্ডা–ভাটারা–রামপুরা) আসনের বাড্ডা বেরাইদের একেএম রহমত উল্লাহ কলেজ কেন্দ্রে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কেন্দ্রটির ভোটার ১২ দলীয় জোটের প্রার্থী হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলামও সকাল ৮টার দিকে এখানে ভোট দেন।

    বিজ্ঞাপন

    কেন্দ্রে ভোট দিতে আসা আসমা খাতুন বলেন, জীবনের দ্বিতীয় ভোট দিয়েছি। আর আগে একবার ভোট দিয়েছিলাম। আওয়ামী লীগের আমলে যেসব ভোট হয়েছে আমি দেইনি। নির্বাচন ছিল না ঐসব। নির্বাচনে ভোট খুব ভালো হচ্ছে। কেন্দ্রে এসে সব স্বাভাবিক মনে হয়েছে। পরিবেশ অনেক ভালো, সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পেরে খুশি আমি।

    আরেক ভোটার রোমান বলেন, নিরাপদে সুন্দরভাবে ভোট দিয়েছি। ভিড় যেন না হয় তাই সকালে এসে ভোট দিয়েছি।

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনীত হয়েছেন ড. এম এ কাইয়ুম এবং ১২ দলীয় জোটের প্রার্থী হিসেবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

    এছাড়া বিভিন্ন দলের আরও প্রার্থী মাঠে রয়েছেন। এ আসনে মোট ভোটার সংখ্যা প্রায় সাড়ে তিন লাখ। নির্বাচনের দিন এসব ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে প্রার্থী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    2:01 PM বিশ্বকাপ শেষেই বিয়ে করতে পারেন রোনালদো 1:44 PM জাপান ম্যাচ ব্রাজিলের জন্য ফাইনাল- আনচেলত্তি 12:49 PM বিশ্বকাপে মেসির সমান গোলও করতে পারেনি ৩০ দেশ 12:31 PM জিতলেই শেষ ষোলো, জাপান পরীক্ষায় যেমন হতে পারে ব্রাজিলের একাদশ 12:21 PM বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই 6:54 PM এই বিশ্বকাপে বিশ্ব চ্যাম্পিয়নদের ছড়াছড়ি 6:42 PM বাংলাদেশকে ১৪০ রানে অলআউট করল জিম্বাবুয়ে 5:57 PM ব্রাজিল ম্যাচের আগে নিজেদের বড় দুর্বলতা নিয়ে দুশ্চিন্তায় জাপান 4:52 PM বিকেএসপি পরিচালনা বোর্ডের ৪০তম সভা অনুষ্ঠিত 4:49 PM আর্জেন্টিনার জয়ে তারকাদের উচ্ছ্বাস: সে কখনো হতাশ করে না