• রাজনীতি

    সৈয়দপুরকাণ্ড নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ: মাহদী আমিন

      প্রতিনিধি 11 February 2026 , 7:54:57 প্রিন্ট সংস্করণ

    বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন বলেছেন, বুধবার (১১ ফেব্রুয়ারি) নীলফামারীর-সৈয়দপুর বিমানবন্দরে বিপুল সংখ্যক নগদ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমীর বেলাল উদ্দিন প্রধানকে আটক করার ঘটনা, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ। এ কাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই।

    বিজ্ঞাপন

    বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। মাহদী আমিন বলেন, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকা সত্ত্বেও এতগুলো টাকা বহন করা এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের প্রক্রিয়া এই ঘটনার মাধ্যমে স্পষ্ট হয়ে উঠেছে।

    তিনি আরও বলেন, বিকাশ নম্বর সংগ্রহ করে আর্থিক প্রলোভন দেয়ার প্রক্রিয়া এবং জান্নাতের টিকিট বিক্রির বিষয়টি সাধারণ ভোটারদের প্রত্যাখ্যানের মুখে পড়েছে। এটি একটি স্পষ্ট নৈতিক লঙ্ঘন। বিএনপির জনপ্রিয়তায় প্রভাব বিস্তার ঠেকাতে একটি গোষ্ঠী নানা প্রতিবন্ধকতার চেষ্টা করছে।

    তিনি দেশের মানুষকে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচনের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক হিসেবে দেশব্যাপী বিএনপির জনপ্রিয়তার মিছিলে অংশ নেয়ার আহ্বান জানান।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:17 PM ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনোকে নির্বাচন জেতানোর চুক্তি ছিল 6:04 PM কারানের সেঞ্চুরিতে বাংলাদেশকে ২৪৭ রানের লক্ষ্য দিলো জিম্বাবুয়ে 5:27 PM মরক্কোতে ওঁৎ পেতে আছে ‘ফ্রান্সেরই’ ৯ জন 5:05 PM ইতিহাসের হাতছানি নিয়ে ফ্রান্সের মুখোমুখি মরক্কো 4:22 PM কোয়ার্টারের বাধা টপকে সেমিফাইনালে যেতে পারে যে চার দল 3:04 PM আর্জেন্টিনার ম্যাচে কেন ইংলিশ রেফারি থাকেন না 1:26 PM আর্জেন্টিনা-মিশর ম্যাচে বিতর্কিত রেফারিং, আনুষ্ঠানিক ব্যাখ্যা দিলো ফিফা 1:16 PM টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন 12:46 PM আর্জেন্টিনা-মিসর ম্যাচের মতোই রেফারিং চাই: ফ্রান্সের কোচ 12:34 PM ‘নেইমারের কান্না আমার মন ভেঙে দিয়েছে’