...
  • শিরোনাম

    ঢাকাসহ আরও ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

      প্রতিনিধি 31 March 2026 , 3:30:40 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দেশের ১৪টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ক্ষমতাবলে ফরিদপুরসহ ১৪ জেলা পরিষদে এই নিয়োগ প্রদান করা হয়েছে।

    মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত এই আদেশে বলা হয়েছে, নিয়োগকৃত প্রশাসকগণ পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট জেলা পরিষদের পূর্ণকালীন দায়িত্ব পালন করবেন ।

    নিয়োগপ্রাপ্তরা হলেন-

    বিজ্ঞাপন

    ১) ফরিদপুর: মো. আফজাল হোসেন খান পলাশ
    ২) ঢাকা: মো. ইয়াছিন ফেরদৌস
    ৩) গাজীপুর: চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী
    ৪) ফেনী: অধ্যাপক এম এ খালেক
    ৫) নীলফামারী: মো. মিজানুর রহমান চৌধুরী
    ৬) লালমনিরহাট: এ কে এম মমিনুল হক
    ৭) পাবনা: মোহাম্মাদ জহুরুল ইসলাম
    ৮) নড়াইল: মো. মোস্তাফিজুর রহমান আলেক
    ৯) বরগুনা: মো. নজরুল ইসলাম মোল্লা
    ১০) জামালপুর: মো. সিরাজুল হক
    ১১) মানিকগঞ্জ: জামিলুর রশিদ খান
    ১২) নরসিংদী: তোফাজ্জল হোসেন
    ১৩) হবিগঞ্জ: আহমেদ আলী
    ১৪) চাঁদপুর: এ কে এম সলিম উল্যা সেলিম

    প্রজ্ঞাপনে জানানো হয়েছে, নিয়োগকৃত প্রশাসকগণ জেলা পরিষদ আইন অনুযায়ী সংশ্লিষ্ট জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক নির্ধারিত ভাতা প্রাপ্য হবেন।

    জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:35 PM মেক্সিকোর সঙ্গে ইংল্যান্ডের ম্যাচ নিয়ে ‘চমকপ্রদ’ আলোচনা 4:58 PM তৃতীয় বিয়ে করলেন আমির খান 4:49 PM আর্জেন্টিনার বেহাল দশা দেখে যা বললেন আনচেলত্তি 3:56 PM ক্যান্সার আক্রান্ত ক্রিকেটারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় 3:42 PM ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়ে মেসির আবেগঘন বার্তা 3:14 PM নরওয়ের বিপক্ষে ইনজুরিতে নাকাল ব্রাজিল যে একাদশ নামাতে পারে 3:05 PM সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা 11:34 AM নরওয়ে ম্যাচে দলের অন্যতম সেরা অস্ত্রকে পাচ্ছেন আনচেলত্তি 11:16 AM প্যারাগুয়ের রক্ষণ ভেঙে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স 11:06 AM উনাহির জোড়া গোলে শেষ আটে মরক্কো
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.