• আইন-আদালত

    বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

      প্রতিনিধি 4 May 2026 , 1:43:33 প্রিন্ট সংস্করণ

    হাইকোর্ট। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে।

    সোমবার (৪ মে) সুপ্রিম কোর্টের দুই আইনজীবী মোহাম্মদ মাইদুল ইসলাম পলক ও সুবীর নন্দী দাস জনস্বার্থে এই রিটটি দায়ের করেন।

    ২০২৬ সালের ৯ ফেব্রুয়ারি দুই দেশের মধ্যে এই বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছিলো। রিট আবেদনে এই চুক্তির বিভিন্ন ধারাকে দেশের জাতীয় স্বার্থের পরিপন্থী বলে দাবি করা হয়েছে।

    বিজ্ঞাপন

    রিটকারী আইনজীবী মোহাম্মদ মাইদুল ইসলাম পলক সাংবাদিকদের বলেন, আবেদনে আমরা বলেছি, এই চুক্তিটি অযৌক্তিক এবং কাঠামোগতভাবে অত্যন্ত অসম, যা জাতীয় স্বার্থের জন্য ক্ষতিকর। রিটে উল্লেখ করা হয়েছে যে, চুক্তিটির আলোচনা ও সম্পাদনের ক্ষেত্রে দেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব ও জনকল্যাণ রক্ষায় অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে।

    রিট আবেদনে আরও বলা হয়েছে, চুক্তিতে বাংলাদেশের ওপর অসামঞ্জস্যপূর্ণ দায় চাপানো হয়েছে। বিশেষ করে প্রতিকূল শুল্ক ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এর সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন উত্থাপন করা হয়েছে।

    আদালত সূত্রে জানা গেছে, বিচারপতিদের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চে চলতি সপ্তাহে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:48 PM ফেসবুকে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা মেটার 6:32 PM এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শেষ হবে: মির্জা ফখরুল 6:14 PM মোবাইল ও মাদকাসক্তি থেকে যুবসমাজকে রক্ষায় কর্মশালার আয়োজন চলছে : ক্রীড়া প্রতিমন্ত্রী 5:58 PM শ্রীলঙ্কার ক্রিকেটারের সঙ্গে সূর্যবংশীর হাতাহাতি 5:40 PM বিকেএসপিতে ‘স্পোর্টস মেডিসিন ও বেসিক লাইফ সাপোর্ট’ শীর্ষক সেমিনার 3:15 PM যুক্তরাষ্ট্রে সেনাঘাঁটিতে আছড়ে পড়ল বি-৫২ বোমারু বিমান, ৮ জন নিহত 2:19 PM চীনা অর্থনৈতিক অঞ্চলসহ একনেকে ৫ প্রকল্প অনুমোদন 1:27 PM শচীনকন্যা ছেড়ে সাইফকন্যা, শুভমানের নতুন প্রেম 12:51 PM নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ 12:41 PM তাৎক্ষণিক প্রতিবাদেই ভারত ছেড়েছি: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা