• রাজনীতি

    আমার কথা বা কাজে কেউ কষ্ট পেলে ক্ষমা করবেন: নাসিরুদ্দিন পাটোয়ারী

      প্রতিনিধি 18 March 2026 , 11:06:31 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ব্যক্তিগত আক্রমণ এড়িয়ে চলা, অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকা এবং গঠনমূলক আলোচনায় মনোযোগ দেয়ার সুন্দর দিকনির্দেশনা পেয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী। বুধবার (১৮ মার্চ) ভোরে তার নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি একথা জানান।

    বিজ্ঞাপন

    নাসিরুদ্দিন পাটোয়ারী লেখেন, গত কয়েকদিনে বয়োজ্যেষ্ঠ বন্ধু, রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী, মন্ত্রী-এমপি ও প্রিয় সহযোদ্ধাদের সঙ্গে কিছু আন্তরিক কথা বলার সুযোগ হয়েছিল। সবার কাছ থেকেই একটি সুন্দর দিকনির্দেশনা পেয়েছি, ব্যক্তিগত আক্রমণ এড়িয়ে চলা, অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকা এবং গঠনমূলক আলোচনায় মনোযোগ দেয়া।
    তিনি আরও লেখেন, আমি বিনয়ের সঙ্গে সেই পরামর্শগুলো গ্রহণ করছি এবং আরও শান্ত ও দায়িত্বশীলভাবে পথ চলার চেষ্টা করবো। রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অগ্রগতির জন্য নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করে যেতে চাই। আমার কোনও কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আপনাদের দোয়া, ভালোবাসা ও পরামর্শ আমার পথচলার শক্তি।

    এনসিপির এই নেতা জানান, গতকাল ধানমণ্ডির তাকওয়া মসজিদে কিয়ামুল লাইলের মাধ্যমে এই আত্মিক যাত্রার এক নীরব সূচনা করেছি। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন এবং সঠিক পথে পরিচালিত করুন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:22 PM বার্সেলোনার জয় উদ্‌যাপনে ফিলিস্তিনের পতাকা হাতে ইয়ামাল 12:15 PM শিক্ষা কারিকুলাম নতুন করে সাজানো সময়ের দাবি: প্রধানমন্ত্রী 12:03 PM বিশ্বকাপের এক মাস আগে কোচ হারিয়ে বিপদে কুরাসাও! 11:56 AM নেইমার ও থিয়াগোকে রেখেই বিশ্বকাপের প্রাথমিক দল ব্রাজিলের 11:38 AM শহীদ মিনারে নেয়া হবে আতাউর রহমানের মরদেহ, দাফন বনানী কবরস্থানে 11:21 AM বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে কেন নেই দিবালা, আরও চমক রেখেছেন স্কালোনি 5:05 PM মিরপুরে মুমিনুলের অনন্য কীর্তি, শান্ত হাঁকালেন ফিফটি 4:40 PM বাংলাদেশ কেন বিশ্বকাপ খেলেনি, খতিয়ে দেখতে মন্ত্রণালয়ের কমিটি গঠন 3:34 PM প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার ঢাবিতে যাচ্ছেন তারেক রহমান 3:18 PM ৯ বছর পর চীন সফরে যাচ্ছেন ট্রাম্প