• আইন-আদালত

    ভোট কারচুপির অভিযোগে, বিএনপি-জামায়াত প্রার্থীর আরো ৭ মামলা

      প্রতিনিধি 12 March 2026 , 4:47:10 প্রিন্ট সংস্করণ

    ভোট কারচুপির অভিযোগে, বিএনপি-জামায়াত প্রার্থীর আরো ৭ মামলা। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে হাইকোর্টে বৃহস্পতিবার (১২ মার্চ) আরো ৭ টি নির্বাচনী মামলা দায়ের করা হয়েছে। বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীরা এসব মামলা করেন। মামলাগুলোর শুনানি বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন নির্বাচনী বেঞ্চে অনুষ্ঠিত হবে। তবে নতুন করে দায়ের করা এই ৭টি মামলার শুনানির দিন ও পরবর্তী কার্যক্রম খুব দ্রুতই শুরু হবে বলে আদালত সূত্রে জানা গেছে।

    বিজ্ঞাপন

    নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগে বৃহস্পতিবার মামলা করেছেন: মিয়া গোলাম পরওয়ার (জামায়াত প্রার্থী, খুলনা-৫), ডা. সুলতান আহমেদ (জামায়াত প্রার্থী, বরগুনা-২), শামীম সাঈদী (জামায়াত প্রার্থী, পিরোজপুর-২), এম এ কাইয়ুম (বিএনপি প্রার্থী, ঢাকা-১১), শরিফুজ্জামান শরীফ (বিএনপি প্রার্থী, চুয়াডাঙ্গা-১), নাদিরা আক্তার (বিএনপি প্রার্থী, মাদারীপুর-১), শাহরিন ইসলাম (বিএনপি প্রার্থী, নীলফামারী-২)।

    অপরদিকে, এর আগে বিভিন্ন আসনে একই অভিযোগে করা একাধিক আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর ব্যালট পেপার ও ফলাফলের নথিপত্র হেফাজতে নেয়ার নির্দেশ দিয়েছেন, হাইকোর্টের এই নির্বাচনী বেঞ্চ।

    উল্লেখ্য, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী সংসদ নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে আসা এসব আবেদন শুনানির জন্য, হাইকোর্ট বিভাগে এই বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:58 PM ‘বার্থডে বয়’ ইয়ামাল নাকি ‘জাতীয় দিবসে’র ফ্রান্স 5:28 PM দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেলেন হালান্ডরা 4:55 PM শুধু মেসি নয়, পুরো আর্জেন্টিনা দলকেই থামাতে হবে: ইংল্যান্ডের গোলরক্ষক 4:01 PM আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের দায়িত্বে কাতার বিশ্বকাপ ফাইনালের রেফারি 2:58 PM আর্জেন্টিনা-ইংল্যান্ড: শুধু ফুটবল নয়, ইতিহাসের এক অসমাপ্ত লড়াই 2:07 PM ১০ বছর সাদিও মানেদের চিকিৎসা করছিলেন এক ‘ভুয়া’ ডাক্তার 1:20 PM ধর্ষণের অভিযোগে সহকারী গ্রেপ্তার, মুখ খুললেন অভিনেত্রী শ্রাবন্তী 12:56 PM উৎসবের আমেজে দেশে মিশরীয় খেলোয়াড়দের বরণ 12:07 PM ফ্রান্স নাকি স্পেন খেলবে বিশ্বকাপের ফাইনাল 11:18 AM ফ্রান্সকে ইয়ামালের কড়া হঙ্কার