• খেলা

    চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে মেয়েদের উড়ন্ত সূচনা

      প্রতিনিধি 5 September 2026 , 11:18:59 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত

    চীনের মকিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকিতে দুর্দান্ত জয় দিয়ে আসর শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল।

    নিজেদের প্রথম ম্যাচে লাল-সবুজের মেয়েরা আজ চাইনিজ তাইপেকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করেছে। ম্যাচসেরা হয়েছেন আইরিন আক্তার রিয়া।

    পুরো ম্যাচ জুড়েই ছিল বাংলাদেশি মেয়েদের একচেটিয়া আধিপত্য।

    ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলে বাংলাদেশ। দলের পক্ষে প্রথম গোল করে ডেডলক ভাঙেন কনা আক্তার। তাঁর দুর্দান্ত গোলে এগিয়ে যায় দল।

    কনার পর প্রতিপক্ষের রক্ষণভাগকে পরাস্ত করেন ইমা এবং আইরিন আক্তার রিয়া। তাঁরা দুজনেই ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে নিজের নিজের জোড়া গোল পূর্ণ করেন।

    চতুর্থ কোয়ার্টারে আক্রমণের ধার আরও বাড়ায় বাংলাদেশ। এ সময় দলের পক্ষে হাল ধরেন অধিনায়ক সারিকা রিমন। তিনি চমৎকার দক্ষতায় পরপর আরও ২টি গোল করেন। অধিনায়কের এই জোড়া গোলে বাংলাদেশের বড় জয় নিশ্চিত হয়।

    কনার প্রথম গোল, এরপর ইমা ও রিয়ার জোড়া গোল এবং শেষ কোয়ার্টারে অধিনায়ক সারিকা রিমনের জোড়া গোলের ওপর ভর করে ৭-০ ব্যবধানের এই বিশাল জয় পায় বাংলাদেশ।

    টুর্নামেন্টের প্রথম ম্যাচেই এমন দাপুটে জয় বাংলাদেশের মেয়েদের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 4:55 PM অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ • 4:03 PM সাবিলার বিচ্ছেদের গুঞ্জন, আঙুল উঠল শাকিব খানের দিকে! • 3:27 PM আবাহনীর পর ফিফা নিষেধাজ্ঞায় আরামবাগ • 12:22 PM মেন্ডিসের ঝড়ে হোয়াইটওয়াশ এড়াল শ্রীলঙ্কা • 11:51 AM আয়েশা আবেদ টি-১০ আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন • 11:43 AM বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের • 6:17 PM র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে বাংলাদেশের সোবহানা • 4:20 PM বিশ্বরেকর্ড গড়লেন লিটন • 12:27 PM ইংল্যান্ড থেকেই খুঁজে আনা হবে ভবিষ্যতের ‘হামজা’ • 12:10 PM বাইরে ক্ষেপণাস্ত্র আতঙ্ক, মাঠে রোনালদোর গোল