• খেলা

    ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজও হার দিয়ে শুরু বাংলাদেশের

      প্রতিনিধি 28 April 2026 , 6:19:33 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ জয় দিয়ে শুরু করেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে শেষ দুই ম্যাচে হেরে সিরিজ খোয়ায় নিগার সুলতানা জ্যোতির দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও হারের বৃত্ত থেকে বের হতে পারল না টাইগ্রেসরা। সিলেটে মঙ্গলবার (২৮ এপ্রিল) প্রথম ম্যাচে সফরকারীদের কাছে ২৫ রানে হারে বাংলাদেশ।

    সিলেটে শ্রীলঙ্কার দেয়া ১৬২ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা দারুণ করেছিল বাংলাদেশ। ৩ ওভার ৩ বলেই ৩৯ রান করে ফেলেছিলেন জুয়াইরা ফেরদৌস ও দিলারা আক্তার। তবে এরপরই শুরু হয় মড়ক। ৪৪ রানের মধ্যে এই দুই ওপেনারের পাশাপাশি বিদায় নেন শারমিন আক্তার সুপ্তা ও অধিনায়ক জ্যোতিও।

    বিজ্ঞাপন

    ১৪ বলে ২৩ রান করে আউট হন দিলারা। জুয়াইরার ব্যাট থেকে আসে ১৬ (১২ বলে) রান। তবে তিন ও চারে নামা শারমিন আর জ্যোতি যথাক্রমে ১ ও ০ রানে আউট হন। তৃতীয় উইকেটে বিপদ কাটিয়ে ওঠার চেষ্টা করেন সোবহানা মোস্তারি ও স্বর্ণা আক্তার। তবে তাদের ধীরগতির ব্যাটিং জয়ের পথে বাধা হয়ে দাঁড়ায়। ২৬ বলে ১৬ রান করে আউট হন সোবহানা। শেষদিকে চালিয়ে খেলা স্বর্ণা ৪৫ বলে ৬০ রান করে রান আউট হন। তবে শেষ দিকে রাবেয়া খান (৭ বলে ৬) ও সুলতানা খাতুনরা (১০ বলে ৫) বলের সমান রানও করতে পারেননি।

    এর আগে ইমেশা দুলানি ও হারশিতা সামারাবিক্রামার ফিফটিতে ১৬১ রানের লড়াকু পুঁজি পায় লঙ্কানরা। দুলানি ৪০ বলে ৫৫ ও হারশিতা ৩৫ বলে ৬১ রান করেন। বাংলাদেশের হয়ে দুইটি উইকেট নেন সুলতানা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:12 PM এক বছর পর পদত্যাগপত্র গ্রহণ সৈকতের 4:01 PM গানে ক্যারিয়ার গড়তে মেঝেতেও ঘুমিয়েছেন সঞ্জয় 3:35 PM ভারতের টেস্ট দলে কাশ্মিরের পেসার আকিব নবি 12:17 PM খেলোয়াড় সংকটে বাতিল হলো বার্সেলোনার ম্যাচ 12:00 PM দুই এজেন্টের লড়াইয়ে আটকে রিয়ালের নতুন তারকার ঘোষণা 11:44 AM সাঁতরে স্পেনে যেতে গিয়ে প্রাণ হারালেন মরক্কোর নারী ফুটবলার 11:12 AM ইনফান্তিনোকে সরাতে ফিফা কাউন্সিলেই বিদ্রোহ 5:59 PM ঢাকা ছাড়ার আগে ফুচকার স্বাদ নিতে চান মধুমিতা 5:03 PM বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো 4:35 PM ‘ইংল্যান্ডকে হারানোর দিনই আর্জেন্টিনার বিশ্বকাপ জেতা হয়ে গেছে’