• খেলা

    টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশর

      প্রতিনিধি 27 April 2026 , 2:01:50 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলতে নামছে বাংলাদেশ। আজ (সোমবার) চট্টগ্রামের ভেন্যুতে টস জিতে ফিল্ডিং নিয়েছে তারা। আব্দুল গাফফার সাকলাইনকে অভিষেকের অপেক্ষায় রেখে ফেরানো হয়েছে আরেক পেসার রিপন মন্ডলকে।

    নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম প্রথম টি-টোয়েন্টি থেকে ছিটকে গেছেন। গতকাল নেটে ব্যাটিংয়ের সময় ডান পায়ের পাতায় আঘাত পান তিনি। তার জায়গায় নিক কেলি ১৩তম খেলোয়াড় হিসেবে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন।

    নিউজিল্যান্ড দলে তারুণ্যের জোয়ার। সম্প্রতি বিশ্বকাপ খেলা দলের একমাত্র সদস্য হিসেবে এই দলে আছেন ইশ সোধি। ল্যাথামের ইনজুরিতে ক্যারিয়ারের ষষ্ঠ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেই নেতৃত্ব পেয়ে গেলেন কেলি। এই টপ অর্ডার ব্যাটার ৫ ম্যাচে ১৪.২৫ গড়ে ৫৭ রান করেছেন।

    বিজ্ঞাপন

    এদিকে মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের পাশাপাশি গতি তারকা নাহিদ রানাকেও প্রথম দুই ম্যাচের জন্য বিশ্রাম দিয়েছে বাংলাদেশ। এই সুযোগে নিজেদের প্রমাণ করতে চাইছিলেন সাকলাইন ও রিপন। জায়গা হলো রিপনের। ২০২৩ এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে তিনটি ম্যাচ খেললেও মূল জাতীয় দলে নিয়মিত হওয়ার পথে এই সিরিজটি তার জন্য বড় সুযোগ।

    বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, শরিফুল ইসলাম।

    নিউজিল্যান্ড একাদশ: টিম রবিনসন, কেটেন ক্লার্ক, ডেন ক্লিভার (উইকেটকিপার), নিক কেলি (অধিনায়ক), বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ইশ সোধি, ম্যাথু ফিশার, বেন লিস্টার।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:28 PM কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 5:10 PM ইতালি থেকে এবাদতকে জরুরি তলব 3:04 PM বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় অধিকাংশই ফেল, ফের বিজ্ঞপ্তি প্রকাশ 1:53 PM ভিনিসিয়ুসকে কিনতে বড় বাজি আর্সেনালের 1:08 PM হতাশা কাটিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন নেইমারের 12:25 PM ফুলহ্যাম মূল দলে অভিষেক হলো বাংলাদেশি বংশোদ্ভূত ফারহানের 12:05 PM শিক্ষামন্ত্রী পদত্যাগের পর কেন ক্যামেরার সামনে কান ধরে ক্ষমা চাইলেন সোনাক্ষী 11:39 AM এতিমখানা থেকে আর্জেন্টিনার জার্সিতে স্বপ্নযাত্রা 11:20 AM সুয়ারেজে রঙিন ক্যাসেমিরোর অভিষেক, মেসিবিহীন মায়ামির জয় 6:51 PM আফ্রিকান শিরোপা ফিরে পেতে আদালতে সেনেগাল