• খেলা

    ৪১৩ রানে প্রথম ইনিংস থামল বাংলাদেশের

      প্রতিনিধি 9 May 2026 , 3:13:33 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মিরপুরে টেস্টে আগে ব্যাট করতে নেমে প্রথম দিনে দাপট দেখিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় দিনে মুশফিক-লিটন ছাড়া রান তুলতে পারেননি কিউই। তবে শেষ দিকে তাসকিন-নাহিদের লড়াকু ব্যাটিংয়ে ৪১৩ রানের বড় পুঁজি পেয়েছে স্বাগতিকরা। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেন মোহাম্মদ আব্বাস।

    শনিবার (৯ মে) দিনের শুরুতেই ক্যারিয়ারের ২৯তম ফিফটি তুলে নেন আগের দিন ৪৮ রানে অপরাজিত থাকা মুশফিকুর রহিম। তাকে সঙ্গ দিয়ে রান তুলছিলেন লিটন কুমার দাস। তবে ইনিংস বড় করতে পারেননি এই উইকেটরক্ষক ব্যাটার।

    বিজ্ঞাপন

    ৬৭ বলে ৩৩ রান করে আব্বাসের বলে ক্যাচ আউট হন তিনি। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি মেহেদী হাসান মিরাজওঝ। ১২ বলে ১০ রান করে আব্বাসের তৃতীয় শিকার বনে যান তিনি। এরপর মুশফিককে সঙ্গ দেওয়ার চেষ্টা করছিলেন তাইজুল ইসলাম।

    কিন্তু ২৩ বলে ১৭ রান করে সাজঘরে ফেরেন তিনি। তবে অপর প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। তার ব্যাটে ভর করে প্রথম সেশন শেষে ৭ উইকেট হারিয়ে ৩৮০ রান তুলেছে বাংলাদেশ।

    দ্বিতীয় সেশনের শুরুতেই সাজঘরে ফেরেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। ৮ বাউন্ডারিতে ১৭৯ বলে ৭১ রান করে শাহিনের বলে বোল্ড আউট হন তিনি। ১০ বল খেলে খালি হাতে ফেরেন এবাদত হোসেনও।

    শেষ দিকে প্রতিরোধ গড়ে তোলেন তাসকিন আহমেদ ও নাহিদ রানা। দুজনের মিলে ব্যাট করেছেন ৭ ওভার। ১৯ বলে ২৮ রান করে তাসকিন আউট হলে ৪১৩ রানে অলআউট হয় বাংলাদেশ।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:19 PM বিশ্বকাপ বর্জনের হুমকি ইউরোপের দলগুলোর! 5:05 PM ‘আমার অধ্যায় শেষ’ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় নেইমারের 3:58 PM আর্জেন্টিনার বিরুদ্ধে প্রচারণায় টাকা ঢালছে ব্রাজিল: মিলেই 1:05 PM সবার আগে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘স্পাইডার-ম্যান’–এর নতুন সিনেমা 12:39 PM কথা রাখলেন কুকুরেয়া, হাতে আঁকলেন কোচের ছবি 12:07 PM সাকিবকে পেছনে ফেলে ফের শীর্ষে পরীমণি 11:43 AM ‘বাণিজ্যিকীকরণের নামে ফুটবলের আত্মা বিক্রি করে দিচ্ছে ফিফা’ 11:19 AM অস্ট্রেলিয়ার বিপক্ষে নাহিদের না থাকা বাংলাদেশের বড় ক্ষতি: সাকিব 5:14 PM ফুটবলের পর এবার টিভি সিরিজে রোনালদো 4:26 PM এইচ ১-বি ভিসা ৩ বছরের জন্য স্থগিত করতে বিল মার্কিন পার্লামেন্টে