• চাকরি

    চাকরি হারালেন ৪৩তম ব্যাচের চার এএসপি

      প্রতিনিধি 25 March 2026 , 6:39:34 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সরকারি চাকরি থেকে হঠাৎ চারজন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) বহিষ্কার করা হয়েছে। এই সিদ্ধান্ত বুধবার (২৫ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার প্রজ্ঞাপনের মাধ্যমে প্রকাশ করা হয়।

    রাষ্ট্রপতির অনুমোদনের পর প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপ-সচিব তৌছিফ আহমেদ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪৩তম ব্যাচের এই কর্মকর্তা চারজনকে সিভিল সার্ভিস নিয়োগ নীতিমালা অনুযায়ী চাকরি থেকে অপসারণ করা হলো।

    বিজ্ঞাপন

    অপসারিত কর্মকর্তা চারজন হলেন সাজিদ বিন কামাল, রতন বালা, মো. আব্দুল আজিজ এবং তাহমিদ আহমদ। তারা সবাই শিক্ষানবিশ পর্যায়ে দায়িত্ব পালন করছিলেন।

    প্রজ্ঞাপনের সিদ্ধান্ত নেওয়ার পেছনে নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। তবে সরকারি সূত্রে জানা গেছে, এই ধরনের পদক্ষেপ সাধারণত নিয়োগ নীতিমালা লঙ্ঘন বা শৃঙ্খলা ভঙ্গের কারণে নেওয়া হয়।

    এতে করে বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪৩তম ব্যাচের এই কর্মকর্তাদের ক্যারিয়ারতেও বড় ধাক্কা পরেছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:35 PM বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 6:06 PM গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী 5:23 PM হাজার ম্যাচের ইতিহাসের সামনে ফিফা বিশ্বকাপ 5:04 PM আর কোনো বিশ্বকাপ নয়! অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মেসি 4:43 PM সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ 3:40 PM ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই 3:00 PM আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের রেফারি মিসরের সেই ‘কড়া আইনজীবী’ 1:54 PM ৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা দিবেন কাল 1:16 PM ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি মরক্কো অধিনায়ক হাকিমি 12:47 PM মেলোনিকে নিয়ে ট্রাম্পের মন্তব্যের জেরে ইতালির পররাষ্ট্রমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর বাতিল