• সর্বশেষ সংবাদ স্ক্রল

    নড়াইলে দুপক্ষের সংঘর্ষ, নিহত ৫

      প্রতিনিধি 23 February 2026 , 12:27:44 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষে উভয়পক্ষের ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন।

    সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোররাতে নড়াইল সদর উপজেলার বড়কুলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

    নিহতরা হলেন বড়কুলা গ্রামের খলিল গ্রুপের রহমান খলিল শেখ, তার ছেলে তাহাজ্জুদ শেখ, একই গ্রুপের ফেরদৌস শেখ ও তার ছেলে মুন্না শেখ এবং সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপের ওসিবুর ফকির।

    বিজ্ঞাপন

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিংগাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের ও খলিলের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে সোমবার ভোরে বড়কুলা এলাকায় দুপক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। সংঘর্ষে ঘটনাস্থলেই খলিল গ্রুপের রহমান খলিল শেখ, তার ছেলে তাহাজ্জুদ শেখ ও ফেরদৌস শেখ ও তার ছেলে মুন্না শেখ মারা যান। এ সময় গুরুতর আহত অবস্থায় খায়ের গ্রুপের ওসিবুর ফকিরকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

    এ ঘটনায় উভয়পক্ষের আরও অন্তত ১২ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে চারজনকে খুলনা মেডিকেলে রেফার করা হয়েছে। আর ৮ জন সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

    এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে অভিযান চালানো হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:52 PM পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম 5:28 PM কিছু রাত আসে নিঃশব্দে, আর বদলে দিয়ে যায় সবকিছু: ঋতুপর্ণা 4:21 PM অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিলল বড় সুখবর 4:08 PM খানজাহান আলী দিঘির সেই কুমির অপসারণ 3:42 PM পেলের ১৯৫৮ বিশ্বকাপের জার্সি নিলামে, সম্ভাব্য মূল্য ৬ মিলিয়ন ডলার 3:28 PM প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রতিনিধিদলের সাক্ষাৎ 3:09 PM ফেনীর অনুপ্রেরণাদায়ী শিক্ষিকার পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় 12:07 PM বাংলাদেশসহ ৬০টি দেশের উপর নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের 11:49 AM ইবোলা আতঙ্কে ডিআর কঙ্গো–চিলি প্রীতি ম্যাচ বাতিল 11:42 AM পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত