...
  • খেলা

    আসিয়ান কাপের জন্য দল ঘোষণা বাফুফের

      প্রতিনিধি 26 August 2026 , 12:05:10 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় প্রথম ‘ফিফা আসিয়ান কাপ’ সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে ঘোষিত এই দলে আপাতত রাখা হয়নি হামজা চৌধুরী ও শামিত সোমের মতো প্রবাসী ফুটবলারদের। তবে বাফুফে জানিয়েছে, বিদেশি লিগে খেলা ফুটবলাররা সরাসরি মূল দলে যোগ দেবেন।

    প্রধান কোচ টমাস ডুলির অধীনে বৃহস্পতিবার থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। বুধবারই ফুটবলারদের ক্যাম্পে রিপোর্ট করতে বলা হয়েছে। এবারের প্রাথমিক দলে ডাক পেয়েছেন তিন নতুন মুখ–ফরোয়ার্ড সৌরভ দেওয়ান, মিনহাজুল করিম এবং ডিফেন্ডার আবদুল্লাহ ওমর।

    বিজ্ঞাপন

    দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে শুরুতে ভারতের খেলার কথা ছিল। তবে ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ থাকায় ভারত নাম প্রত্যাহার করে নিলে ফিফা বাংলাদেশকে আমন্ত্রণ জানায়। ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ইন্দোনেশিয়ার জাকার্তায় বসবে আসিয়ান কাপের আসর। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। ‘বি’ গ্রুপে রয়েছে থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন ও পাকিস্তান।

    দল ঘোষণা করলেও কিছু ফুটবলারের আচরণে অসন্তুষ্ট কোচ টমাস ডুলি। তিনি জানান, বেশ কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি। ডুলি বলেন, ‘কারও দেশের হয়ে খেলার ইচ্ছা না থাকলে আমার কিছু করার নেই। আমি কাউকে জোর করতে যাব না।’

    বাংলাদেশের ২৮ সদস্যের প্রাথমিক দল

    গোলকিপার: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ ও আনিসুর রহমান জিকো।

    ডিফেন্ডার: তপু বর্মণ, শাকিল আহাদ তপু, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, তাজ উদ্দিন, রহমত মিয়া, আবদুল্লাহ ওমর, শাকিল হোসেন, ইসা ফয়সাল ও মনজুরুর রহমান।

    মিডফিল্ডার: জামাল ভূঁইয়া, সোহেল রানা (সিনিয়র), সোহেল রানা (জুনিয়র), মোহাম্মদ হৃদয়, শেখ মোরছালিন ও কাজেম শাহ।

    ফরোয়ার্ড: রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, মিনহাজুল করিম স্বাধীন, রফিকুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, সৌরভ দেওয়ান ও রাব্বি হোসেন রাহুল।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:05 PM আসিয়ান কাপের জন্য দল ঘোষণা বাফুফের 5:45 PM ‘বাংলাদেশে ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করবে না সরকার’ 5:17 PM ম্যারাডোনার মৃত্যুর মামলায় বাবার মেডিকেল রিপোর্ট 11:49 AM টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে আশাবাদী হাবিবুল বাশার 4:00 PM ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল বিক্রি হলো ৪৯ মিলিয়নে 2:04 PM নতুন চেহারায় হলান্ড, গোলহীন অভিষেক 12:07 PM প্রথমবার এসিসির সভাতে তামিম ইকবাল 6:09 PM প্রথমবারের মত টেস্ট র‌্যাংকিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ 4:05 PM হঠাৎ ঢাকায় ব্রাজিলের প্রতিনিধিদল, বৈঠক করবে বাফুফের সঙ্গে 1:51 PM ইনিংস ব্যবধানে হারের পরও আইসিসি থেকে বড় সুখবর পেল বাংলাদেশ
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.