• খেলা

    তিন দলের নতুন ওয়ানডে টুর্নামেন্ট, সূচি ঘোষণা বিসিবির

      প্রতিনিধি 20 August 2026 , 11:44:56 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দেশের ক্রিকেটের পাইপলাইনে থাকা তরুণ ও উদীয়মান ক্রিকেটারদের জন্য একটি পুনর্মিলনী টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বয়সভিত্তিক ক্রিকেটের শীর্ষ তিন দল- বাংলাদেশ অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ দলকে নিয়ে আগামী ২৮ আগস্ট থেকে মাঠে গড়াবে ওয়ানডে ফরম্যাটের নতুন এই টুর্নামেন্ট।

    বিজ্ঞাপন

    ৫০ ওভারের ফরম্যাটের এই প্রতিযোগিতার সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রতিদিন সকাল সাড়ে ৯টায় ম্যাচগুলো শুরু হবে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। একদিনের বিরতির পর ৩০ আগস্ট খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ও বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।

    টুর্নামেন্টে প্রথম পর্যায়ে ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। এর ফলে প্রথম রাউন্ডেই বয়সভিত্তিক ক্রিকেটাররা অন্তত চারটি করে ম্যাচ খেলার সুযোগ পাবেন। লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল আগামী ৯ সেপ্টেম্বর শিরোপার লড়াইয়ে ফাইনালে মুখোমুখি হবে।

    বিসিবির এই বিশেষ উদ্যোগের ফলে তরুণ ক্রিকেটারদের ম্যাচের অভিজ্ঞতা ও খেলার ধারাবাহিকতা বজায় থাকবে, যা জাতীয় দলের পাইপলাইনকে আরও সমৃদ্ধ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:20 PM এই বছর বিপিএল হচ্ছে না: তামিম ইকবাল 11:54 AM ইসলাম গ্রহণের গুঞ্জন নিয়ে মুখ খুললেন রবার্তো কার্লোস 11:44 AM তিন দলের নতুন ওয়ানডে টুর্নামেন্ট, সূচি ঘোষণা বিসিবির 4:09 PM অস্ট্রেলিয়ায় টেস্ট জয়ে আর্জেন্টিনার উদাহরণ টানলেন কোচ সিমন্স 2:31 PM ঐতিহাসিক জয়ের আত্মবিশ্বাস নিয়েই নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুতি নিচ্ছে টাইগাররা 2:03 PM দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা 1:39 PM মা হারালেন শফিউল ইসলাম 12:46 PM ইসলাম গ্রহণ করেছেন কিংবদন্তি রবার্তো কার্লোস? 3:52 PM যে কোনো ফরম্যাটে বাংলাদেশের হয়ে বিশ্বকাপ জিততে চান হাসান 1:14 PM ফিফা থেকে ১৫ ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন আল আমিন