• জাতীয়

    পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

      প্রতিনিধি 1 June 2026 , 1:07:40 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

    দীর্ঘ ১৯ বছর সরকারি চাকরি করার পর ২০০৫ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতিতে সক্রিয় হন দীপেন দেওয়ান। দীর্ঘ লড়াই-সংগ্রাম শেষে তিনি দায়িত্ব পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। গত ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ সচিবালয়ে শপথ গ্রহণ করার পর বিকালে মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তিনি।

    বিজ্ঞাপন

    বিএনপির মনোনয়নে পার্বত্য রাঙামাটি থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য দীপেন দেওয়ান। রাঙামাটি আসনে প্রাপ্ত ভোটের ফলাফলে সর্বোচ্চ ব্যবধানে বিজয়ী হন তিনি। এরপর তাকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

    ২১৩টি কেন্দ্রে দীপেন ভোট পেয়েছিলেন ২ লাখ ৫৯ হাজার ৯৮০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা পান ৩০ হাজার ৯৯২টি ভোট।

    ১৯৬৩ সালের ৮ জুন রাঙ্গামাটির রাঙ্গাপানি এলাকায় জন্মগ্রহণ করেন দীপেন। তার বাবা সুবিমল দেওয়ান জিয়াউর রহমানের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা ছিলেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:00 PM মেসিকে ভালোবেসে কী লিখে দিলেন পরীমণি 12:44 PM কাসেমিরোকে দলে নিয়েই তদন্তের মুখে মেসির মায়ামি 12:07 PM মেসি মহত্ত্বে বিশেষ উপহার পেল কেপ ভার্দের ভোজিনিয়ার পরিবার 11:51 AM আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলছেন রোনালদো 5:52 PM আর্জেন্টিনাকে বিদায় বললেন ওতামেন্দি 5:21 PM বিশ্বকাপের নতুন ফরম্যাটে কী বদল আনলো আইসিসি? 5:05 PM ফিফা ফুটবল শিল্পকে ধ্বংস করছে: লা লিগা প্রধান 2:59 PM সোনালী যুগের সমাপ্তি, নতুন অধ্যায়ের সূচনাও করবেন স্কালোনি 1:52 PM যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে ইয়ামালের ছবি-সংবলিত ড্রোন ছুড়ল ইরান 1:36 PM বিশ্বকাপে খেলোয়াড় পাঠিয়ে সবচেয়ে বেশি আয় ম্যান সিটির