...
  • আইন-আদালত

    রংপুরে আবু সাঈদ হত্যা: মামলার রায় যে কোনো দিন

      প্রতিনিধি 27 January 2026 , 7:10:34 প্রিন্ট সংস্করণ

    শহীদ আবু সাঈদ। -ফাইল ছবি।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    যে কোনো দিন ঘোষণা করা হবে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা, মানবতাবিরোধী অপরাধ মামলার রায়।

    উভয় পক্ষের শুনানি ও যুক্তি উপস্থাপন শেষে মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিচারিক প্যানেলের সদস্য মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বাধীন ২ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রেখে আদেশ দেন।

    আদালতে প্রসিকিউশনের পক্ষ থেকে যুক্তি উপস্থাপন (আর্গুমেন্ট) করে আসামিদের সর্বোচ্চ শাস্তি চাওয়া হয়। অপরদিকে, আসামীদের খালাস চেয়েছেন তাদের আইনজীবীরা।

    এ মামলায় গত বছরের ৩০ জুন বেরোবির তৎকালীন ভিসি হাসিবুর রশীদসহ ৩০ জন আসামির বিরুদ্ধে, আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বিচারিক প্রক্রিয়ায় তদন্ত কর্মকর্তাসহ মোট ২৫ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। মামলার ৩০ জন আসামির মধ্যে বর্তমানে ৬ জন আটক।

    বিজ্ঞাপন

    তারা হলেন-সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল, রেজিস্ট্রার কার্যালয়ের চুক্তিভিত্তিক সাবেক কর্মচারী মো. আনোয়ার পারভেজ, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ইমরান চৌধুরী ওরফে আকাশ।

    এদিন মামলায় প্রসিকিউশনের পক্ষে ছিলেন- চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এমএইচ তামীম। অপরদিকে, বেরোবির তৎকালীন প্রক্টর শরিফুল ইসলামের পক্ষে শুনানি করেন-অ্যাডভোকেট আমিনুল গণি টিটো এবং পলাতক আসামিদের পক্ষে ছিলেন-রাষ্ট্রনিযুক্ত আইনজীবী সুজাদ মিয়া।

    উল্লেখ্য: ২০২৪ সালের ১৬ জুলাই দুপুরে কোটা সংস্কার আন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে পুলিশের গুলিতে নিহত হন ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ। দুই হাত প্রসারিত করে পুলিশের সামনে বুক পেতে দেয়া সাঈদের সেই ভিডিওটি দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করে এবং ছাত্র-জনতার আন্দোলনকে গণঅভ্যুত্থানে রূপ দেয়।

    সুত্র: ঢাকা, ২৭ জানুয়ারি-২০২৬, বাসস।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:05 PM আইসিসিতে যাচ্ছে তদন্ত প্রতিবেদন, জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী 6:55 PM মীর জাফরের ৩৪৬ বংশধরকে যেতে হচ্ছে আদালতে 6:34 PM সংসদের সাউন্ড সিস্টেমে বিভ্রাট, ৪০ মিনিট বিরতি 6:12 PM সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস 5:46 PM প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ 5:38 PM প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন মাহদী আমিন ও ছালেহ শিবলী 5:14 PM বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কেন্দ্রীয় পরীক্ষার মাধ্যমে নিয়োগের সিদ্ধান্ত 4:36 PM পাইলট উদ্ধার অভিযানে মার্কিন বাহিনীর চরম ব্যর্থতার চিত্র প্রকাশ করল ইরান 4:23 PM দোকানপাট ও শপিংমল খোলা রাখার সময় পরিবর্তন 3:36 PM প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.