• খেলা

    সেভিয়ার প্রেসিডেন্ট হওয়ার পথে রামোস?

      প্রতিনিধি 7 May 2026 , 1:06:35 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মাঠের লড়াইয়ে রক্ষণের দেয়াল হয়ে প্রতিপক্ষকে রুখে দেওয়া সার্জিও রামোস তবে কি এবার বসতে যাচ্ছেন ক্লাবের বোর্ডরুমে? ফুটবল বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন রিয়াল মাদ্রিদ ও স্পেনের এই কিংবদন্তি ডিফেন্ডার। গুঞ্জন উঠেছে, শৈশবের ক্লাব সেভিয়ার মালিকানা কিনে নিতে একটি শক্তিশালী কনসোর্টিয়ামের নেতৃত্ব দিচ্ছেন তিনি।

    কেবল নাম মাত্র পদ নয়, বরং ক্লাবের সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সরাসরি অংশীদার হওয়ার লক্ষ্যেই এই বড় পদক্ষেপে নামছেন ৩৯ বছর বয়সী এই তারকা। রামোসের এই প্রশাসনিক লড়াই সফল হলে ধুঁকতে থাকা সেভিয়া কি নতুন এক ভোরের দেখা পাবে, নাকি এটি তার ফুটবল ক্যারিয়ারের এক ভিন্ন রূপান্তর হতে যাচ্ছে, তা নিয়ে আগ্রহ সবার।

    বিজ্ঞাপন

    সেভিয়ার সাবেক স্পোর্টিং ডিরেক্টর মঞ্চি একটি পডকাস্টে জানান, রামোস তার শৈশবের এই ক্লাবে কোনো আলঙ্কারিক পদ নয়, বরং ক্ষমতাধর কোনো প্রশাসনিক পদে বসতে আগ্রহী। মঞ্চি বলেন, ‘আমি জানি না তিনি প্রেসিডেন্ট হিসেবে কি না, তবে তিনি ক্লাবের ভবিষ্যতের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সরাসরি যুক্ত থাকতে চান।’

    বর্তমানে ফাইভ ইলেভেন ক্যাপিটাল নামক একটি বিনিয়োগকারী গোষ্ঠীর সহায়তায় এই টেকওভার বা মালিকানা পরিবর্তনের প্রক্রিয়াটি এগিয়ে নিচ্ছেন রামোস।

    এই স্প্যানিশ ফুটবলার যখন বোর্ডরুমে ক্ষমতা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তখন মাঠের পারফরম্যান্সে সেভিয়া রীতিমতো ধুঁকছে। সোমবার রিয়াল সোসিয়েদাদের কাছে ১-০ গোলে হেরে তারা এখন লা লিগার পয়েন্ট টেবিলের ১৭ নম্বর স্থানে রয়েছে। হাতে মাত্র ৪টি ম্যাচ বাকি থাকতে তারা রেলিগেশন জোন থেকে মাত্র ১ পয়েন্ট উপরে আছে।

    রামোসের আগমনের সাথে সাথে মঞ্চির সেভিয়ায় ফেরার গুঞ্জন উঠলেও তিনি আপাতত তা নাকচ করে দিয়েছেন। তিনি জানিয়েছেন, বর্তমান কর্তৃপক্ষের কাছ থেকে তিনি ফেরার কোনো প্রস্তাব পাননি। এদিকে রামোসের এই টেকওভার সফল হলে তিনি ফুটবল থেকে অবসরের ঘোষণা দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:38 PM যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাকের অভিযোগ 6:06 PM মায়ের জন্য কেঁদেছিলেন ভোজিনিয়া, বিশ্বকাপের মঞ্চে হচ্ছে পরম আলিঙ্গন 5:28 PM রবিনহুডকে ‘আশ্রয় দেয়া’ ১২০০ বছর বয়সী সেই গাছের মৃত্যু 5:01 PM জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী 4:35 PM সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা: শিক্ষামন্ত্রী 4:11 PM রদবদল আসছে ব্রাজিল দলে, একাদশে কারা? 3:24 PM কোরিয়ার অনুশীলনে অজ্ঞাত ড্রোন গুলি করে ভূপাতিত 3:10 PM অভিনেতা জাহের আলভী কারাগারে 2:02 PM বিশ্বকাপের মধ্যেই ইনফ্লুয়েন্সারের প্রেমে মত্ত ইয়ামাল 1:55 PM সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত