• বিনোদন

    রুমিন ফারহানার সঙ্গে ছবি দিয়ে যা লিখলেন অপু বিশ্বাস

      প্রতিনিধি 14 February 2026 , 11:55:05 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে চমক দেখিয়েছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। বিএনপি জোট সমর্থিত প্রার্থীকে ৩৮ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত করে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন তিনি। নির্বাচনে ‘হাঁস’ প্রতীক নিয়ে লড়া রুমিন ফারহানা পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৫৪৭ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জুনায়েদ আল হাবীব ‘খেজুর গাছ’ প্রতীকে পেয়েছেন ৮০ হাজার ৪৩৪ ভোট।

    বিজ্ঞাপন

    এই অভাবনীয় সাফল্যের পর থেকেই বিভিন্ন মহলের শুভেচ্ছায় ভাসছেন তিনি। রাজনৈতিক সহকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ- সবাই তাকে অভিনন্দন জানাচ্ছেন। তবে এই অভিনন্দন তালিকায় বিশেষভাবে নজর কেড়েছেন বিনোদন জগতের তারকারাও।

    রুমিন ফারহানার এই জয়ে সামাজিক মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক স্টোরিতে নবনির্বাচিত এই সাংসদের সঙ্গে একটি ছবি শেয়ার করেন তিনি। ক্যাপশনে সংক্ষিপ্ত, আন্তরিক ভঙ্গিতে লেখেন, ‘অভিনন্দন’।

    নারী নেতৃত্বের এই জয় এবং বিনোদন জগতের তারকার সমর্থন নেটিজেনদের মধ্যে বেশ ইতিবাচক সাড়া ফেলেছে। অনেক ভক্তই এই দুই সফল নারীকে এক ফ্রেমে দেখে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:27 PM আর্জেন্টিনার জয়ের পর বিশ্বকাপে বিরল ঘটনা 4:49 PM আর্জেন্টিনা ফুটবল দলের জয়ের ঢেউয়ে আন্দোলিত: নাদিয়া 4:26 PM বিশ্বকাপের সেমিফাইনালে কখনো হারেনি আর্জেন্টিনা 4:15 PM আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কে জিতবে, জানাল সুপার কম্পিউটার 3:19 PM ইতালির সুদিন ফেরানোর দায়িত্বে কিংবদন্তি মালদিনি 1:31 PM ‘এই দল কখনও বিশ্বাস হারায় না’,: মেসি 12:40 PM বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে হারিয়ে সেমিতে ইংল্যান্ড 12:25 PM সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা 7:10 PM সেমিতে ওঠার মিশনে সকালে মাঠে নামবে মেসির আর্জেন্টিনা 6:44 PM মাঠে কেন ‘হাঁটেন’ মেসি যা জানা গেল