• বিনোদন

    টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় রণবীর কাপুর

      প্রতিনিধি 16 April 2026 , 6:14:49 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    চলতি বছর বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করেছে ‘টাইম’ ম্যাগাজিন। এতে একমাত্র ভারতীয় অভিনেতা হিসেবে জায়গা করে নিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর।

    ভারতীয় সংবাদমাধ্যম প্রতিবেদন থেকে জানা যায়, বুধবার (১৫ এপ্রিল) যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক-ভিত্তিক টাইম ম্যাগাজিনের মর্যাদাপূর্ণ তালিকা প্রকাশ করা হয়।

    এ তালিকায় ‘আর্টিস্ট’ ক্যাটাগরিতে রণবীর কাপুরের নাম অন্তর্ভুক্ত রয়েছে। তালিকায় আরেক ভারতীয় হিসেবে নাম রয়েছে সেলিব্রিটি শেফ বিকাশ খান্নারও। তিনি রন্ধনশিল্পের দূরদর্শী ব্যক্তিত্বদের মধ্যে স্থান করে নিয়েছেন।

    বিজ্ঞাপন

    ২০২৬ সালের তালিকায় ১০০ প্রভাবশালীর তালিকায় মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, পোপ লিও চতুর্দশ, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ২০২৬ সালের আর্টেমিস টু-এর কমান্ডার রিড ওয়াইজম্যানের মতো বিশ্বনেতাদের নাম রয়েছে।

    টাইম জানিয়েছে, চলতি বছর তালিকায় থাকা সম্মানিত ব্যক্তিরা অভূতপূর্ব উপায়ে সংস্কৃতি পরিবর্তনে ভূমিকা রাখছেন।

    সূত্র:  হিন্দুস্তান টাইমস

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:14 PM টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় রণবীর কাপুর 6:03 PM গোপালগঞ্জে ছেলের ধাক্কায় পড়ে গিয়ে বৃদ্ধা মায়ের মৃত্যু 5:46 PM শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট 5:28 PM খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান 4:13 PM এবার ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানাল চীন 4:08 PM ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু 4:06 PM গুমের মামলায় জিয়াউলের বিরুদ্ধে ফের সাক্ষ্য ২২ এপ্রিল 3:51 PM বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে মেসির নামে মামলা 3:35 PM পদ্মার এক কাতলের দাম ৪৮ হাজার টাকা 2:36 PM সরকারি চাকরি নিয়ে নতুন তথ্য