• বিনোদন

    ফের বিয়ে করলেন অভিনেত্রী হুমায়রা সুবাহ

      প্রতিনিধি 5 May 2026 , 2:56:04 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আলোচিত-সমালোচিত মডেল ও অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ ব্যক্তিজীবনে নতুন অধ্যায় শুরু করেছেন। সম্প্রতি গোপনে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। তবে বিষয়টি এতদিন গোপন থাকলেও নিজেই সেটি প্রকাশ করেছেন। কিন্তু এখনো স্বামীর নাম-পরিচয় জানাননি এ অভিনেত্রী।

    এ ব্যাপারে সুবাহ জানান, কিছুদিন আগেই বিয়ে নিবন্ধন সম্পন্ন হয়েছে তাদের। ব্যক্তিগত বিভিন্ন ব্যস্ততা এবং নির্বাচনি কার্যক্রমে জড়িত থাকার জন্য এতদিন বিষয়টি প্রকাশ করা সম্ভব হয়নি।

    এদিকে জানা গেছে, সুবহার স্বামী পেশায় একজন সফটওয়ার ইঞ্জিনিয়ার এবং বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তিনি। তবে তার পরিবার ঢাকাতে থাকে।

    বিজ্ঞাপন

    এ ব্যাপারে অভিনেত্রী সুবহা জানান, শিগগিরই বেশ জাঁকজমকভাবে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে তাদের।

    তবে এরইমেধ্যে স্বামীকে নিয়ে ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সুবহা। সেখানে মন্তব্যের ঘরে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছবার্তা জানিয়েছেন। তার এই নতুন জীবনের পথচলায় ইন্ডাস্ট্রির সহকর্মীরাও শুভ কামনা জানিয়েছেন।

    প্রসঙ্গত, একসময় ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে সম্পর্ক নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিলেন সুবহা। পরবর্তীতে সংগীতশিল্পী ইলিয়াস হোসাইনের সঙ্গে বিয়ে ও দাম্পত্য কলহ নিয়ে মামলা-পাল্টা মামলা আইনি জটিলতায় রূপ নিয়েছিল। পরে তাদের বিচ্ছেদ হয়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:54 PM এই বিশ্বকাপে বিশ্ব চ্যাম্পিয়নদের ছড়াছড়ি 6:42 PM বাংলাদেশকে ১৪০ রানে অলআউট করল জিম্বাবুয়ে 5:57 PM ব্রাজিল ম্যাচের আগে নিজেদের বড় দুর্বলতা নিয়ে দুশ্চিন্তায় জাপান 4:52 PM বিকেএসপি পরিচালনা বোর্ডের ৪০তম সভা অনুষ্ঠিত 4:49 PM আর্জেন্টিনার জয়ে তারকাদের উচ্ছ্বাস: সে কখনো হতাশ করে না 4:20 PM বিশ্বকাপ ইতিহাসের এক ‘অভিশাপ’ কাটাল আর্জেন্টিনা 3:37 PM জার্মানির জন্য কোনো উপদেশ নেই ইংল্যান্ডের জার্মান কোচের 2:12 PM বাংলাদেশের জন্য আমার পূর্ণ ভালোবাসা: এমিলিয়ানো মার্তিনেজ 1:54 PM অমিত-হৃদয়ের অভিষেক, টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ 1:20 PM রোনালদোদের রুখে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন কলম্বিয়া