• আইন-আদালত

    রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি এক মাসের মধ্যে নিশ্চিত হবে: প্রধানমন্ত্রী

      প্রতিনিধি 23 May 2026 , 5:12:44 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মিরপুরের রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এক মাসের মধ্যে বর্তমান সরকার নিশ্চিত করবেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    শনিবার (২৩ মে) ত্রিশালে তিন দিনব্যাপী জাতীয় নজরুল জন্মজয়ন্তী উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

    কাজী নজরুল ইসলাম মানেই বাংলা সাহিত্যে এক রুচির বিপ্লব। তিনি কবিতায় এনেছেন যুদ্ধের অর্জন।

    বিজ্ঞাপন

    দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন শুধু অর্থসম্পদ ও অধিকারই লুট করেনি। বিচারবিভাগসহ দেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। সবচেয়ে বড় ক্ষতি হয়েছে বিগত ফ্যাসিবাদের সময়ে মানবতা, মানবিকতা এবং দেশের আবহমান কালের ধর্মীয় সামাজিক মূল্যবোধগুলোকে একেবারে বিনষ্ট করে দিয়েছে।

    ঢাকার মিরপুরে একটি নিষ্পাপ মেয়ের নির্মম মৃত্যুর মাধ্যমে মানুষের মানবিক মূল্যবোধের চূড়ান্ত অবক্ষয়ের প্রমাণ মিলেছে।

    এই অনুষ্ঠানে আমি পরিষ্কারভাবে তুরে ধরতে চাই। এ ধরণের শিশু নির্যাতন, নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নিবে না।

    তিনি আরও বলেন, বর্তমান সরকার রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাল্লাহ আগামী একমাসের মধ্যে নিশ্চিত করবে এবং সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। যাতে করে ভবিষ্যতে আর কোনো ব্যক্তি বা মানুষ এভাবে কোনো শিশু বা নারী নির্যাতনের সাহস না পায়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:14 PM ফুটবলের পর এবার টিভি সিরিজে রোনালদো 4:26 PM এইচ ১-বি ভিসা ৩ বছরের জন্য স্থগিত করতে বিল মার্কিন পার্লামেন্টে 3:58 PM জাতীয় পর্যায়ের সমাপনীতে মাঠে থাকবেন প্রধানমন্ত্রী 12:38 PM ‘গুলশানের চামেলি’ হবেন কোলকাতার ‘পাখি’ 12:17 PM ইতিহাস রচনা করলেন সূর্যবংশী, জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল ভারত 11:46 AM লং জাম্পে সেরা ইমা ও আহাতাব 11:39 AM আরচ্যারী প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ ও জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম বৃহস্পতিবার শুরু 11:27 AM ফাইনালের ৭ দিন পর মুখ খুললেন স্কালোনি 5:28 PM কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 5:10 PM ইতালি থেকে এবাদতকে জরুরি তলব