• বিনোদন

    বয়স বা অন্যের সৌন্দর্য নিয়ে না ভেবে নিজের সৌন্দর্য খুঁজুন: পরীমনি

      প্রতিনিধি 24 January 2026 , 2:12:04 প্রিন্ট সংস্করণ

    ছবি: ক্যাপ্টেন্স টিভি
    ছবি: ক্যাপ্টেন্স টিভি
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি দীর্ঘদিন ধরেই রুপালি পর্দা থেকে দূরে রয়েছেন। তবে সামাজিক মাধ্যমে রয়েছে তার সরব উপস্থিতি। ভক্ত-অনুরাগী থেকে নেটিজেনদের মাঝে সব সময়ই নজর কাড়ে তিনি। তবে মাঝেমধ্যেই দেখা যায়, নেটিজেনদের একাংশের মাঝে সমালোচিত হন এ অভিনেত্রী। সম্প্রতি সেই সমালোচনারই জবাব দিলেন পরীমনি।

    বিজ্ঞাপন

    সামাজিক মাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করে নেন অভিনেত্রী। সেই পোস্টে পরীমনি লিখেছেন- বুঝেন, খুশি থাকেন। অন্যের সৌন্দর্য বা বয়স নিয়ে না ভেবে নিজের জীবনের বেঁচে থাকা সৌন্দর্যটুকু খুঁজে তা উপভোগ করতে শিখুন। জীবন ছোট-বড় বলে কিছু নেই। এ জীবন অনিশ্চিত বলেও জানান অভিনেত্রী।

    নেটিজেনদের নেতিবাচক মানসিকতা প্রসঙ্গে পরীমনি আরও বলেন, মনের কুৎসিত দিয়ে সুন্দর কিছু দেখতে না পারার যে ব্যর্থতা, তাদের জন্য আমার মোটেও খারাপ লাগছে না। বরং আমি আমার জীবনের সুন্দর আলোয় নিজেকে দেখতে জানি।

    তিনি বলেন, আমি একটা পরী। আমার ভক্ত-অনুরাগীরা আত্মবিশ্বাসী বার্তার প্রশংসা করছেন। অনেকে বলেছেন- যারা অকারণে মানুষের বয়স বা ব্যক্তিগত বিষয় নিয়ে ট্রল করেন, এই পোস্ট তাদের জন্য একটি জুতসই জবাব।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:58 PM ‘বার্থডে বয়’ ইয়ামাল নাকি ‘জাতীয় দিবসে’র ফ্রান্স 5:28 PM দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেলেন হালান্ডরা 4:55 PM শুধু মেসি নয়, পুরো আর্জেন্টিনা দলকেই থামাতে হবে: ইংল্যান্ডের গোলরক্ষক 4:01 PM আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের দায়িত্বে কাতার বিশ্বকাপ ফাইনালের রেফারি 2:58 PM আর্জেন্টিনা-ইংল্যান্ড: শুধু ফুটবল নয়, ইতিহাসের এক অসমাপ্ত লড়াই 2:07 PM ১০ বছর সাদিও মানেদের চিকিৎসা করছিলেন এক ‘ভুয়া’ ডাক্তার 1:20 PM ধর্ষণের অভিযোগে সহকারী গ্রেপ্তার, মুখ খুললেন অভিনেত্রী শ্রাবন্তী 12:56 PM উৎসবের আমেজে দেশে মিশরীয় খেলোয়াড়দের বরণ 12:07 PM ফ্রান্স নাকি স্পেন খেলবে বিশ্বকাপের ফাইনাল 11:18 AM ফ্রান্সকে ইয়ামালের কড়া হঙ্কার