...
  • খেলা

    অস্ট্রেলিয়ায় আসার জন্য ২৩ বছর অপেক্ষা করতে চান না শান্ত

      প্রতিনিধি 23 August 2026 , 12:16:51 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ২০০৩ সালে প্রথমবার অস্ট্রেলিয়া সফর করেছিল বাংলাদেশ। ডারউইন ও কেয়ার্নসে ইনিংস ব্যবধানে হেরেছিল তারা। ‘ছোট দল’ বলে ভারত, ইংল্যান্ড কিংবা দক্ষিণ আফ্রিকার মতো নিয়মিত অস্ট্রেলিয়ায় খেলার সুযোগ হয়নি। অপেক্ষা করতে হয়েছে ২৩ বছর। আর দ্বিতীয়বারের মতো সুযোগ পেয়েই ডারউইনে চমক দেখিয়েছে বাংলাদেশ।

    আজ (রোববার) দুই দিনেই শেষ হয়েছে বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ম্যাচ। ইনিংস ও ৫১ রানে হেরে অসহায় আত্মসমর্পণ করেছে তারা। ম্যাচের পর পুরস্কার বিতরণী মঞ্চে কথা বলতে গিয়ে আবারও অস্ট্রেলিয়ায় আসার তাড়না প্রকাশ করলেন নাজমুল হোসেন শান্ত। একই সঙ্গে দলের ব্যর্থতা নিয়েও নিজের মতামত জানালেন অধিনায়ক। ম্যাকাইয়ের কন্ডিশনকে ব্যাটারদের জন্য কঠিন বললেন তিনি।

    বিজ্ঞাপন

    শান্ত বললেন, ‘আমরা জানি অস্ট্রেলিয়া কত ভালো দল। তারা তাদের চেহারা দেখিয়েছে। এই টেস্ট ম্যাচে আমরা আমাদের সেরাটা খেলতে পারিনি। এটা ছিল ভিন্ন কন্ডিশন। বাতাসে একটু হালকা বাড়তি বাউন্স ও সুইং ছিল। আমাদের জন্য চ্যালেঞ্জিং ছিল।’

    এই সমস্যা কাটিয়ে ওঠার উপায় বলে দিলেন তিনি, ‘দল হিসেবে এগিয়ে যেতে হলে এই ধরনের কন্ডিশন মোকাবেলা করতে হবে আমাদের। আমি মনে করি এই অভিজ্ঞতা আমাদের সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। সব ব্যাটারদের জন্য এটা বেশ কঠিন ছিল। তাদের ব্যাটিংও শরিফুলের কারণে অস্বস্তিতে পড়েছিল। সত্যি কথা বলতে এই কন্ডিশনে ব্যাট করা বেশ কঠিন।’

    অস্ট্রেলিয়ায় আবার খেলার বাসনা জানালেন শান্ত, ‘আমাদের নিয়মিত হতে হবে এবং আমি বিশ্বাস করি একই কন্ডিশনে যদি আমরা আরও বেশি সুযোগ পাই এটা আমাদের সাহায্য করবে। আমরা সেটাই চাই। এখানে আসার জন্য ২৩ বছর অপেক্ষা করার দরকার নেই। আমরা যদি প্রায় এখানে আসার সুযোগ পাই আমাদের খেলার উন্নতি হবে।’

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:16 PM অস্ট্রেলিয়ায় আসার জন্য ২৩ বছর অপেক্ষা করতে চান না শান্ত 11:38 AM বঙ্গভবনে রাষ্ট্রপতি, শুরু করেছেন দাপ্তরিক কাজ 4:37 PM শরিফুলের ইতিহাসগড়া পারফরম্যান্সে বাংলাদেশের লড়াই 4:14 PM ইংল্যান্ডের ফুটবলে নাম লেখালেন উসাইন বোল্ট 12:06 PM শরিফুলের বিরল রেকর্ড, ৬৪ রানে শেষ বাংলাদেশ 6:20 PM এই বছর বিপিএল হচ্ছে না: তামিম ইকবাল 11:54 AM ইসলাম গ্রহণের গুঞ্জন নিয়ে মুখ খুললেন রবার্তো কার্লোস 11:44 AM তিন দলের নতুন ওয়ানডে টুর্নামেন্ট, সূচি ঘোষণা বিসিবির 4:09 PM অস্ট্রেলিয়ায় টেস্ট জয়ে আর্জেন্টিনার উদাহরণ টানলেন কোচ সিমন্স 2:31 PM ঐতিহাসিক জয়ের আত্মবিশ্বাস নিয়েই নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুতি নিচ্ছে টাইগাররা
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.