
প্রতিনিধি 23 July 2026 , 6:02:36 প্রিন্ট সংস্করণ

প্রায় দেড় দশক পর আবার লর্ডসে টেস্ট খেলবেএক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার বাংলাদেশ পুরুষ ও নারী ক্রিকেট দলের ইংল্যান্ড সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
এখন পর্যন্ত ঐতিহাসিক লর্ডসে দুইটি টেস্ট খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। প্রথমটি ২০০৫ সালে ও পরে ২০১০ সালে সেখানে টেস্ট খেলেছে তারা।
এবার প্রায় ১৭ বছর পর আবার ২০২৭ সালে ২৮ মে শুরু হবে বাংলাদেশের আরেকটি লর্ড টেস্ট। এবার এই সফরে শুধু একটি টেস্ট ম্যাচই খেলবে বাংলাদেশ।

এছাড়া তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী বছরের সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
আগামী বছরের ৮ সেপ্টেম্বর নর্দাম্পটনে হবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। পরে টন্টন ও উর্স্টারে বাকি দুই ম্যাচ যথাক্রমে ১০ ও ১২ সেপ্টেম্বর।
এরপর ব্রাইটনে ১৭ সেপ্টেম্বর শুরু ওয়ানডে সিরিজ। ক্যান্টারবুরি ও চেমসফোর্ডে পরের দুই ম্যাচ হবে ২১ ও ২৪ সেপ্টেম্বর। বাংলাদেশ ক্রিকেট দল। আগামী বছরের ২৮ মে লর্ডসে একমাত্র টেস্টটি খেলবেন নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাসরা।