• রাজনীতি

    ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতাদের অংশগ্রহণ

      প্রতিনিধি 25 January 2026 , 11:21:13 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ঢাকার ভারতীয় হাইকমিশন এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা ও তার স্ত্রী মানু ভার্মার আমন্ত্রণে এ অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা অংশগ্রহণ করেন।

    বিজ্ঞাপন

    গতকাল শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন অংশ নেন।

    অনুষ্ঠানে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে স্বাগত জানান। এ সময় মিয়া গোলাম পরওয়ার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে ভারতের জনগণকে শুভেচ্ছা জানান এবং তাদের সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

    সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও সিভিল সোসাইটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:29 PM গাঁজাসেবন না করলে নাসীরউদ্দীন পাটোয়ারী হওয়া যায় না: রাশেদ খাঁন 5:41 PM ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প একনেকে অনুমোদন 5:16 PM ৯ বার ভূমিকম্পে কাঁপল ইরান 4:44 PM কান মাতালেন আলিয়া ভাট, হীরার ঝলক দেখালেন অভিনেত্রী 3:30 PM বিসিবি নির্বাচনের উত্তাপ শুরু, গঠন হলো নির্বাচন কমিশন 3:09 PM ২৭তম বিসিএসের ৯৬ বঞ্চিত প্রার্থীকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি 6:37 PM হামলা হলেই ইউরেনিয়াম সমৃদ্ধ করবে ইরান 4:57 PM পাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের 4:31 PM সিলেটেই হবে বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্ট, বিসিবির দল ঘোষণা 3:45 PM শুভেন্দুকে শুভেচ্ছা জি এম কাদেরের, দুই বাংলার সহযোগিতার আশা