• খেলা

    ‘আর্জেন্টিনা অপরাজেয় নয়’, সুইজারল্যান্ড কোচের হুমকি

      প্রতিনিধি 8 July 2026 , 1:15:34 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দীর্ঘ ৭২ বছর পর কোয়ার্টার-ফাইনালে উঠে কঠিন পরীক্ষার সামনেই পড়েছে সুইজারল্যান্ড। প্রথমবার সেমি-ফাইনালের টিকিট পেতে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে এতে ভড়কে যাচ্ছে না সুইসরা। বরং একরকম হুমকিই দিয়ে রাখলেন দলের কোচ মুরাত ইয়াকিন।

    ক্যানসাস সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার সকাল সাতটায় কোয়ার্টার-ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য সমতার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে শেষ আটের টিকিট নিশ্চিত করেছে সুইসরা।

    অন্য দিকে মিশরের বিপক্ষে প্রত্যাবর্তনের অবিশ্বাস্য গল্প লিখেছে আর্জেন্টিনা। ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থাকলেও, পরবর্তী ১৫ মিনিটের মধ্যে তিন গোল করে আরও একবার কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা।

    বিজ্ঞাপন

    শ্বাসরুদ্ধকর এই জয়ে চলতি বিশ্বকাপে টানা পাঁচ ম্যাচ জয়ের কৃতিত্ব দেখাল আর্জেন্টিনা। বিশ্বকাপে সব মিলিয়ে ১১ ম্যাচ ধরে অপরাজিত তারা। সুইজারল্যান্ডের জন্য তাই কাজটা মোটেও সহজ হবে না। তবে এসব নিয়ে ভয় পান না দলটির কোচ।

    কলম্বিয়াকে হারানোর পর সংবাদ সম্মেলনে মুরাত ইয়াকিন জানালেন, আর্জেন্টিনার বিপক্ষে জেতার পূর্ণ বিশ্বাস আছে তার দলের।

    “আমাদের পরবর্তী কাজ হলো বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলা। এটি একটি অনন্য সুযোগ। তবে আর্জেন্টিনা অপরাজেয় নয়। অবশ্যই, আমরা তাদের হারানোর চেষ্টা করব।”

    “আমরা দক্ষিণ আমেরিকান দলগুলোর মানসিকতা সম্পর্কে জানি, প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ।”

    সুইজারল্যান্ডের কোচিং স্টাফের সদস্য রিকার্ড রদ্রিগেজের কণ্ঠে অবশ্য ছিল আর্জেন্টিনা ও লিওনেল মেসির জন্য প্রশংসাবার্তা।

    “আর্জেন্টিনা একটি দুর্দান্ত দল, তাদের অনেক শক্তিশালী খেলোয়াড় আছে, একজন ভালো কোচ আছে এবং আমরা জানি তারা কীভাবে খেলে। তাদের দলে মেসি আছে, যে কিনা সবার সেরা।”

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:15 PM ‘আর্জেন্টিনা অপরাজেয় নয়’, সুইজারল্যান্ড কোচের হুমকি 12:32 PM এত লজ্জার মুখে আগে পড়েনি ভারত 12:00 PM মিশরের ক্ষোভের মাঝেও কেন টিকে গেল আর্জেন্টিনার জয়সূচক গোল 11:51 AM কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড 11:43 AM বিশ্বকাপের আর কোনো ম্যাচ দেখবেন না মিশর কোচ 11:34 AM পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় 6:30 PM বিশ্বকাপ ফাইনালে প্রতিপক্ষ হিসেবে স্পেনকে চান স্কালোনি 4:56 PM মেসির সাম্রাজ্যে চোখ থাকবে ‘ফারাও রাজার’ ওপরও 4:20 PM সবাইকে কাঁদিয়ে চলেই গেলেন শাপুর জাদরান 3:57 PM সুপারকম্পিউটারের ফল- জিতবে আর্জেন্টিনা