• খেলা

    বার্সেলোনায় যাচ্ছেন আলভারেজ!

      প্রতিনিধি 23 June 2026 , 1:10:58 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বার্সেলোনা এবং হুলিয়ান আলভারেজ ইতিমধ্যেই ব্যক্তিগত শর্তাবলীর বিষয়ে একমত হয়েছেন বলে খবর বেরিয়েছে। যার ফলে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইনের কাতালুনিয়ায় পা রাখা এখন সময়ের ব্যাপার মাত্র। যদিও আতলেতিকো মাদ্রিদের সঙ্গে এখনও কোনো আনুষ্ঠানিক চুক্তিতে পৌঁছায়নি বার্সেলোনা।

    বিজ্ঞাপন

    আতলেতিকোর সঙ্গে আলভারেজের বর্তমান চুক্তির মেয়াদ ২০৩০ সাল পর্যন্ত। ক্লাবটি ক্রমাগত দাবি করে আসছে যে আলভারেজ বিক্রির জন্য নন। তাঁকে দলে ভেড়াতে মরিয়া আর্সেনাল, পিএসজি এবং রিয়াল মাদ্রিদের মতো ক্লাব। যদিও আতলেতিকো মাদ্রিদ প্রত্যেককে জানিয়ে দিয়েছে যে তাঁকে পেতে হলে চুক্তিতে থাকা ৫০০ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ পরিশোধ করতে হবে।

    এই মাসের শুরুর দিকে আলভারেজের জন্য ১৫০ মিলিয়ন ইউরোর একটি প্রস্তাব আতলেতিকোকে দেয় রিয়াল মাদ্রিদ। কিন্তু বিশাল এই প্রস্তাবও প্রত্যাখ্যান করে আতলেতিকো। যে ঘটনায় দুই লিগ প্রতিদ্বন্দ্বীর মধ্যে নতুন করে এক দ্বন্দ্বের জন্ম দিয়েছে।

    এদিকে কিছুদিন আগে স্বপ্নের ক্লাব বার্সেলোনা বলে নিজেই জানান আলভারেজ। যে কারণে তাঁর ক্লাবও বিষয়টি নিয়ে ভাবছে। আর এই সুযোগে কাতালানরা তাঁকে দলে ভেড়াতে নতুন করে চেষ্টা শুরু করে দিয়েছে বলে জানান বিশ্বের অন্যতম জনপ্রিয় এবং নির্ভরযোগ্য ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:02 PM বাংলাদেশের লর্ডস টেস্টের সূচি জানাল ইংল্যান্ড 4:45 PM এশিয়ান গেমসে কঠিন গ্রুপে বাংলাদেশ 4:07 PM ‘ম্যারাডোনার পর আর কেউ আসবে ভাবিনি, তারপর এলো মেসি’ 3:44 PM কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ ফুটবল দল গঠনের নির্দেশ 3:15 PM ব্যালন ডি’অরের দৌড়ে বদলে গেল সমীকরণ 1:00 PM মেসিকে ভালোবেসে কী লিখে দিলেন পরীমণি 12:44 PM কাসেমিরোকে দলে নিয়েই তদন্তের মুখে মেসির মায়ামি 12:07 PM মেসি মহত্ত্বে বিশেষ উপহার পেল কেপ ভার্দের ভোজিনিয়ার পরিবার 11:51 AM আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলছেন রোনালদো 5:52 PM আর্জেন্টিনাকে বিদায় বললেন ওতামেন্দি